সামনে ২০২৪-র লোকসভা ভোট, মুখ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্বে রাজীব কুমার

সামনে ২০২৪-র লোকসভা ভোট, মুখ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্বে রাজীব কুমার

দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্ব নিেলন রাজীব কুমার। আগেই তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। রবিবার থেকে আনুষ্ঠানিক ভাবে সেই পদের দায়িত্ব নিলেন তিনি। শনিবারই শেষ হয়েছে সুশীল কুমারের মেয়াদ। শনিবারই তাঁর জায়গায় বসলেন রাজীব কুমার। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে নিয়োগ পত্র দিয়েছেন। তিন সদস্যের নির্বাচনী প্যানেলের সবচেয়ে প্রবীণ। অর্থাৎ সবচেয়ে সিনিয়র আধিকারীক। সেকারণেই তাঁকে মুখ্য নির্বাচন কমিশনার পদে বসানো হয়েছে। দেশের ২৫ তম নির্বাচন কমিশন।

সামনে ২০২৪-র লোকসভা ভোট, মুখ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্বে রাজীব কুমার

১৯৮৪ সালের আইএএস অফিসার রাজীব কুমার। ২০২০ সালে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়েছিল তাঁকে। ফেব্রুয়ারি মাসে অর্থমন্ত্রকের সচিব পদ থেকে অবসন নিয়েছিলেন তিনি। তিন দশক ধরে সরকারি কর্মী পদে রয়েছেন তিনি। তিন দশকের সরকারি কর্মী জীবনে একাধিক মন্ত্রকে কাজ করেছেন তিনি। বিহার এবং ঝাড়খণ্ডে কাজ করেছেন তিনি।

এদিকে সামনেই একাধিক রাজ্যের নির্বাচন। গুজরাত, রাজস্থান সহ একাধিক রাজ্যের ভোট। তার উপরে আবার লোকসভা ভোট এগিয়ে আসছে। ২০২৪-র ভোটের আগে গুজরাতের বিধানসভা ভোট অত্যন্ত তাৎপর্য পূর্ণ। এখন থেকেই তার তোরজোর শুরু করে দিয়েছে মোদী-শাহরা। কয়েকদিন আগেই দুই দফায় গুজরাত সফর করেছেন তিনি। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করেছিলেন আহমেদাবাদে। এখন ধীরে ধীরে গুজরাতের দিকে মন দিচ্ছেন মোদী শাহরা। সেই সঙ্গে ২০২৪-র লোকসভা ভোটের দিকে নজর রেখে ধীরে ধীরে একাধিক রাজ্যে সংগঠন শক্তিশালী করতে শুরু করে দিয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+