রাজীব গান্ধীর মৃত্যুর জন্য দায়ী বিজেপি, পাল্টা দাবি কংগ্রেসের
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে খুনের জন্য বিজেপির ঘৃণাকেই দায়ী করেছেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে খুনের জন্য বিজেপির ঘৃণাকেই দায়ী করেছেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। ভারতীয় নৌবাহিনীর আইএনএস-বিরাট যুদ্ধ জাহাজে সপরিবারে ভ্রমণ করেছিলেন রাজীব গান্ধী, নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের সমালোচনার পাশাপাশি কড়া জবাবও দিয়েছেন আহমেদ প্যাটেল।

কংগ্রেস নেতার কথায়, বিপদ আছে জানা সত্ত্বেও ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরের সভায় গিয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলনেতা রাজীব গান্ধী। প্রাণহানির ঝুঁকি রয়েছে, গোয়েন্দা সূত্রে এমন খবর থাকা সত্ত্বেও ভিপি সিংয়ের তৎকালীন কেন্দ্রীয় সরকার রাজীব গান্ধীকে মাত্র একজন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক দিয়েছিল বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। আর ভিপি সিং সরকারের এই সিদ্ধান্তকে বিজেপি সমর্থন করেছিল বলেও অভিযোগ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা। সেই সূত্র টেনেই বিজেপির সীমাহীন ঘৃণার জন্য রাজীব গান্ধীকে প্রাণ দিতে হয়েছিল বলে টুইটারে দাবি করেছেন আহমেদ প্যাটেল।
উল্লেখ্য, দিল্লির রামলীলা ময়দানের সভায় গান্ধী পরিবারকে সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুলে আনেন যাকে বলে হাঁড়ির খবর। যার পাল্টা হিসেবে কংগ্রেসের দাবি, লোকসভা নির্বাচনে হার নিশ্চিত বুঝেই এভাবে গান্ধী পরিবারকে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications