রাজীব গান্ধীর খুনি নলিনীকে ঘিরে চাঞ্চল্য! মধ্যরাতে জেলের ভিতর রুদ্ধশ্বাস ঘটনা
২৯ বছর আগে তাকে কারাবন্দি করেছে ভারত সরকার। সে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার দোষে দুষ্ট। এমন পরিস্থিতিতে গতকাল মধ্যরাতে ভোলোর জেলের ভিতর আত্মহত্যার চেষ্টা করে রাজীব হত্যাকারী নলিনী।

নলিনীর আইনজীবী পুগালেন্থি এদিন এই আত্মহত্যার চেষ্টার কথআ সংবাদমাধ্যমকে জানিয়েছেন। জানা গিয়েছে, ২৯ বছর প্রথমবার আত্মহত্যার চেষ্টা করেছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর খুনি। এরপরই নলিনীর পক্ষের আইনজীবী দাবি করেন, এমন পরিস্থিতি নলিনীর কেন হল, তা নিয়ে যেন তদন্ত হয়।
কেন নলিনী এমন পদক্ষেপের দিকে এগিয়ে, গেল তা খতিয়ে দেখছে জেল কর্তৃপক্ষও। এদিকে, নলিনীর আইনজীবীকে ফোন করে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হাইপ্রোফাইন আসামীকে ভোলের জেল থেকে পুজাল জেলে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হোক। সেই মতোই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নলিনীর আইনজীবী।












Click it and Unblock the Notifications