কেন্দ্রের নিশানায় আরজিএফ-ইন্দিরা গান্ধী ট্রাস্ট, আর্থিক ‘তছরুপের’ অভিযোগে তদন্তে নামছে ইডি-সিবিআই
কয়েকদিন আগেই রাজীব গান্ধী ফাউন্ডেশনের টাকা নয়ছয়ের অভিযোগে কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছিল বিজেপি। অভিযোগের তীর ছোঁড়া হয়েছিল সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের দিকেও। পাশাপাশি চিনের সঙ্গে আর্থিক লেনদেন নিয়েও একাধিক প্রশ্নবাণে বিদ্ধ হন কংগ্রেস নেতারা। এবার সেই রাজীব গান্ধী ফাউন্ডেশন বা আরজিএফ সহ গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্কিত তিন ট্রাস্টের বিরুদ্ধে তদন্ত করতে চলেছে মোদী সরকার।

সূত্রের খবর, এর জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন হয়েছে। এদিকে তদন্তের তালিকায় থাকা ট্রাস্ট গুলির মধ্যে রয়েছে রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট ও ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট। মূলত আর্থিক তছরুপ ও বিদেশি অনুদান সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগেই এই তদন্ত হতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্র।
পাশাপাশি তদন্তের জন্য গঠিত এই কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে থাকছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছে তদন্তের স্বার্থে বিশেষ নির্দেশক হিসাবে থাকবেন ইডি-র আধিকারিকেরা। একইসাথে সিবিআইও এই কমিটির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে বলে জানান সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে টুইটারে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয় বলে জানা যাচ্ছে।
এদিক সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা গত মাসেই রাজীব গান্ধী ফাউন্ডেশনের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তোলেন। সোনিয়ার পাশাপাশি মনমোহন সিংহের বিরুদ্ধেও তিনি অভিযোগের তীর ছোঁড়েন। তাঁর বক্তব্য ইউপিএ আমলে মনমোহন সিং প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে বেআইনি রাজীব গান্ধী ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন। ১৯৯১ সালে অর্থমন্ত্রী থাকার সময় এই খাতে তিনি প্রায় ১০০ কোটি টাকা গড়মিল করেছিলেন বলেও মনমোহনের দিকে আঙুল তোলে বিজেপি। এদিকে এই ফাউন্ডেশনের মাথায় ছিলেন স্বয়ং সোনিয়া গান্ধী।
প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের সাধারণ মানুষের টাকা কংগ্রেস কংগ্রেস পারিবারিক সম্পত্তি ভেবে বসেছিল বলেও অভিযোগ বিপেজি নেতৃত্বের। এই ভাবে দিনের পর দিন সোনিয়া গান্ধী ও তার সাঙ্গপাঙ্গরা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল বলেও অভিযোগ করেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা সামনেই একাধিক রাজ্যে বিধানসভা ভোট আর ঠিক তার আগেই কংগ্রেসকে বাগে পেয়ে এক বিন্দুও জমি ছাড়তে চাইছে না মোদী সরকার।












Click it and Unblock the Notifications