নিজের ওয়েবসাইট এবং দলের লোগো উদ্বোধনের পর ফ্যানেদের এমনই বার্তা তামিল সুপারস্টারের
রাজনীতিতে পা রাখার ঘোষণার পরের দিনেই নিজের ওয়েবসাইটের উদ্বোধন করলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। একইসঙ্গে ভিডিও বার্তায় ফ্যানেদের কাছে ওয়েবসাইটে নাম রেজিস্টার করতে অনুরোধ করেছেন।
রাজনীতিতে পা রাখার ঘোষণার পরের দিনেই নিজের ওয়েবসাইটের উদ্বোধন করলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। একইসঙ্গে ভিডিও বার্তায় ফ্যানেদের কাছে ওয়েবসাইটে নাম রেজিস্টার করতে অনুরোধ করেছেন। তামিলনাড়ুর উন্নয়নে তাঁকে সাহায্য করার আবেদনও করেছেন তিনি।

তামিল সুপারস্টার রজনীকান্ত ভিডিওবার্তায় বলেন, তাঁর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। তামিলনাড়ুর উন্নয়নের প্রয়োজন। সেইজন্য নিজেদের লোকজনকে একত্রিত করার প্রয়োজন। তাদের একটা পরিবর্তন আনতে হবে। সেই জন্য rajinimandram.org-তে নাম, ঠিকানা এবং ভোটার আইডি নম্বর নথিভুক্ত করার আবেদন করেছেন তামিল সুপারস্টার।
ভক্তকূলের কাছে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ৬৭ বছরের অভিনেতা পার্টির লোগোরও উদ্বোধন করেছেন।
🤘🏻🙏🏻 pic.twitter.com/jnqZv1iWGz
— Rajinikanth (@superstarrajini) January 1, 2018
রবিবার রাজনীতি যোগদানের কথা জানিয়ে রজনীকান্ত বলেছিলেন, রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে দল গঠন করবেন তিনি। এই ঘোষণায় তাঁর ফ্যানেদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
তাঁর রাজনীতি যোগ দেওয়ার প্রয়োজনীয়তার ব্যাখ্যাও করেছিলেন এই তামিল সুপারস্টার। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র খুব খারাপ জায়গায় রয়েছে। তাঁদের রাজ্যের অবস্থা দেখে অন্য রাজ্য হাসছে বলেও মন্তব্য করেছিলেন রজনীকান্ত। এই সিদ্ধান্ত এখনই না নিলে নিজেকে অপরাধী মনে করব বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, রাজ্যে ক্ষমতাসীন এআইএডিএমকে এবং বিরোধী ডিএমকে ইঙ্গিত দিয়েছে, রজনীকান্তের এই সিদ্ধান্তে তাদের ওপর কোনও প্রভাব পড়বে না।
কমল হাসান, অমিতাভ বচ্চন এবং অনুপম খের-সহ অন্যরা রজনীকান্তের রাজনীতি যোগদানকে স্বাগত জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications