বছর শেষে রজনী ধমাকা ! রাজনীতিতে প্রবেশ নিয়ে বড় ঘোষণা 'থালাইভা'-র

তাঁর ক্যারিশ্মায় বুঁদ গোটা দক্ষিণ ভারত। তাঁর স্টান্টে মাত কাশ্মীর থেকে কন্য়াকুমারী, আর এবার বড়পর্দার সুপারস্টার আসছেন রাজনীতির আঙিনায়।

তাঁর ক্যারিশ্মায় বুঁদ গোটা দক্ষিণ ভারত। তাঁর স্টান্টে মাত কাশ্মীর থেকে কন্য়াকুমারী, আর এবার বড়পর্দার সুপারস্টার আসছেন রাজনীতির আঙিনায়। বছর শেষে ৩১ ডিসেম্বর রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণা করলেন দক্ষিণের 'থালাইভা' সুপারস্টার রজনীকান্ত। চেন্নাইতে তাঁর ভক্তদের আয়োজিত ৬ দিনব্য়াপী চলা একসভার শেষ দিনে এই বড় ঘোষণা করেন রজনীকান্ত। স্বভাবতই সভায় উল্লাসে ফেটে পড়ে তাঁর ভক্তকূল।

বছর শেষে রজনী ধমাকা ! রাজনীতিতে প্রবেশ নিয়ে বড় ঘোষণা 'থালাইভা'-র

নতুন বছরের যেকোনও সময়েই রজনীকান্ত তাঁর নয়া রাজনৈতিক দল গঠন করতে চলেছেন, বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তামিলনাড়ুতে গণতন্ত্র এখন খারাপ এবস্থায় দাঁড়িয়ে, অন্য রাজ্যগুলি তামিলনাড়ু নিয়ে মশকরা করছে, তাই তাঁর রাজনৈতিক দল শুধুই ভালো করার কথা ভালো কাজ করার কথা ভাববে। এছাড়াও ৩ বছরের মধ্যে যদি সত্যিই ভালো কাজ না করতে পারে তাঁর দল, তাহলে তিনি ইস্তফা দেবেন রাজনীতি থেকে। ভরা সভায় এমনটাই দাবি করেছেন এই দক্ষিণী নায়ক।

এদিন তিনি জানান, তিনি রাজনীতির থেকেও মিডিয়াকে নিয়ে বেশি চিন্তিত। রজনীর আশঙ্কা, যেকোনও প্রশ্নের কোনও উত্তরকে নিয়ে বিতর্ক তৈরি করতে পারে মিডিয়া। তামিলনাড়ুর পরবর্তী বিধানসভা নির্বাচনে তিনি যোগ দিতে চলেছেন বলে এদিনের সভায় জানিয়েছেন রজনীকান্ত। উল্লেখ্য, এআইডিএমকে, ডিএমকে-র মতো আঞ্চলিক শক্তির শক্ত রাজনৈতিক জমিতে লড়াইয়ে কতটা বাজিমাত করতে পারেন, রাজনীতিতে নবাগত থালাইভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+