তামিলনাড়ুতে বৃষ্টি : সাহায্যার্থে কী করলেন সুপারস্টার রজনীকান্ত

চেন্নাই, ২ ডিসেম্বর : তামিলনাড়ু সহ গোটা দক্ষিণ ভারতের সবচেয়ে বড় সুপারস্টার রজনীকান্ত। গোটা রাজ্য যখন বিপদের মধ্যে তখন রিল লাইফের হিরো এগিয়ে এলেন বাস্তবেও। [বন্যাকবলিত চেন্নাইয়ের চিত্র!]

বৃষ্টি কবলিত তামিলনাড়ুর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ লক্ষ টাকা দান করলেন তিনি। রজনীর তৈরি শ্রী রাঘবেন্দ্র চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে এই অনুদান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

তামিলনাড়ুতে বৃষ্টি : সাহায্যার্থে কী করলেন সুপারস্টার রজনী

রজনীকান্তের জামাই অভিনেতা ধনুষও আলাদাভাবে পাঁচ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দান করেছেন বলে জানা গিয়েছে।

এছাড়া আরও অনেক অভিনেতা-কলাকুশলীরাই এমন অনুদানে অংশ নিয়ে বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছেন বলে জানা গিয়েছে। সূরিয়া ও তাঁর ভাই কার্তি ২৫ লক্ষ টাকা তুলেছেন।য অন্যদিকে অভিনেতা বিশাল কৃষ্ণও দশ লক্ষ টাকা দিয়েছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত প্রায় কয়েক সপ্তাহ ধরেই তামিলনাড়ুতে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। গোটা রাজ্যে বেহাল পরিস্থিতিতে প্রায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+