৫০-এ পা রাজধানীর, সুবর্ণ জয়ন্তী বর্ষে যাত্রীদের 'রসগোল্লা' খাওয়াল রেল

দেশের প্রথম রাজধানী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে। যা ভারতীয় রেলে বিবর্তন নিয়ে আসে।

দেশের প্রথম রাজধানী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে। যা ভারতীয় রেলে বিবর্তন নিয়ে আসে। গতি থেকে শুরু করে স্বাচ্ছন্দ্য - রাজধানী এক অন্য যাত্রার আনন্দ উপভোগ করতে সাহায্য করেছে ভারতীয় রেলযাত্রীদের। ১৯৬৯ সালের ৩ মার্চ প্রথম যাত্রা শুরু করে রাজধানী। তারপর পায়ে পায়ে কেটে গিয়েছে পঞ্চাশটি বছর।

কলকাতা-দিল্লি রাজধানী এক্সপ্রেস

কলকাতা-দিল্লি রাজধানী এক্সপ্রেস

হাওড়া থেকে কলকাতা-দিল্লি রাজধানী এক্সপ্রেস প্রথম যাত্রা শুরু করে। দেশের প্রথম ট্রেন যার পুরোটাই বাতানূকুল ছিল। হাই স্পিড এই ট্রেন ১৪৫০ কিলোমিটার রাস্তা মাত্র ১৭ ঘণ্টা ২০ মিনিটে পৌঁছে গিয়েছে। যা অন্য ট্রেনের কাছে স্বপ্ন ছিল।

পঞ্চাশ বছর পূর্ণ

পঞ্চাশ বছর পূর্ণ

রবিবার পঞ্চাশ বছর পূর্ণ হওয়া রাজধানী এক্সপ্রেসের উদযাপন উপলক্ষ্যে কেক কাটা হয়। স্ট্যাম্প প্রকাশ করা হয়। তিনজন পুরনো অবসরপ্রাপ্ত কর্মীকেও ডেকে আনা হয়েছিল।

প্রথম এসি ট্রেন

প্রথম এসি ট্রেন

রবিবারের রাজধানীর যাত্রীদের ফিস ফ্রাই, ভেজ কাটলেট, রসগোল্লা ও অন্য মিষ্টি খাইয়ে অভিনন্দন জানানো হয়েছে। রাজধানীই দেশের প্রথম ট্রেন ছিল যাতে টিকিটের সঙ্গে খাবারের দাম ধরা ছিল।

৯ বগির ট্রেন

৯ বগির ট্রেন

১৯৬৯ সালে যে রাজধানী ট্রেন প্রথম হাওড়া থেকে ছেড়েছিল তাতে ৯টি বগি ছিল। যার মধ্যে এসি চেয়ার কার, এসি ডাইনিং কার ও এসি ফার্স্ট ক্লাস কোচ ছিল। পরে চেয়ার কারগুলিকে এসি ২ টিয়ার ও এসি ৩ টিয়ার কোচ করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+