এবার চালু হচ্ছে আগরতলা-দিল্লি রাজধানী এক্সপ্রেস, কবে যাত্রা শুরু জেনে নিন
এবার রাজধানী দিল্লির সঙ্গে আগরতলাকে জুড়ে দিতে চলেছে রাজধানী এক্সপ্রেস।
বহুদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে ত্রিপুরাবাসীর। এবার রাজধানী দিল্লির সঙ্গে আগরতলাকে জুড়ে দিতে চলেছে রাজধানী এক্সপ্রেস। দুটি জায়গার দূরত্বের জন্য রেলপথে যে সময় লাগত , সেই সময়কে এবার কমিয়ে দেবে এই ট্রেন। এই দীপাবলির মরশুমেই ত্রিপুরাবাসী পেতে চলেছেন এই ট্রেনটি। সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই চালু হবে এই ট্রেন।

দেশে বর্তমানে ২২ জোড়া বা ৪৪ টি রাজধানী এক্সপ্রেস চলাচল করে। তার সঙ্গে আসছে আরও একটি রাজধানী। উল্লেখ্য, এই ট্রেনটি আগরতলা-বদরপুর- লামডিং হয়ে ডিব্রুগড় হয়ে, কাটিহার তেকে মুঘলসরাইয়ের পথ ধরে চলে যাবে নয়াদিল্লি।
উল্লেখ্য, বহু দিন ধরে দিল্লির সঙ্গে দ্রুততর যোগাযোগকারী এই ট্রেনের দাবি জানিয়ে আসছিল ত্রিপুরার মানুষ। গত মার্চ মাসেই রেলমন্ত্রকের তরফে এই ট্রেনের ঘোষণা করা হয়। এবিষয়ে তৎকালীন রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহিনের সঙ্গে বৈঠকও করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ও রাজ্যপাল তথাগত রায়। তারপরই এই সিদ্ধান্তের কথা জানায় রেলমন্ত্রক।












Click it and Unblock the Notifications