স্কুলে বাড়তি ক্লাসের ছুতোয় ডেকে ছাত্রীকে ধর্ষণ, তারপর যা ঘটে শুনলে শিউরে উঠবেন
স্কুলে বাড়তি ক্লাসের ছুতোয় ডেকে দিনের পর দিন ধর্ষণ চলেছে ছাত্রীর ওপর।
স্কুলে বাড়তি ক্লাসের ছুতোয় ডেকে দিনের পর দিন ধর্ষণ চলেছে ছাত্রীর ওপর। অভিযোগ, স্কুলের ডিরেক্টর ও এক শিক্ষক এই কাজ করে গিয়েছে ওই ছাত্রীর সঙ্গে। শেষে ১৮ বছর বয়সী ওই ছাত্রী গর্ভবতী হয়ে ওঠার পর যে ঘটনা ঘটেছে তা এককথায় 'নৃশংস'।

রাজস্থানের সিকর জেলার নিম কা থানা এলাকার এক স্কুলে এই ঘটনা ঘটায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, দিনের পর দিন যৌন অত্যাচারের পর ওই ছাত্রী গর্ভবতী হয়ে উঠলে তাকে একটি ক্লিনিকে নিয়ে গিয়ে গর্ভপাত করায় স্কুলের ওই শিক্ষক ও ডিরেক্টর।
গর্ভপাতের পর ছাত্রীর শারীরীক অবস্থার অবনতি ঘটলে গোটা বিষয়টি সামনে আসে। বর্তমানে জয়পুরের এক হাসপাতালে ভর্তি রয়েছে ওই ছাত্রী। এদিকে, অভিযোগের ভিত্তিতে স্কুলের ডিরেক্টর জগদীশ যাদব ও শিক্ষক জগত সিং গুর্জারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। পাশপাশি মহিলার ইচ্ছার বিরুদ্ধে অবৈধ গর্ভপাত করানোর মতো মামলাও দায়ের করা হয়েছে। এছাডা় যে ক্লিনিকে এই অবৈধ গর্ভপাত হয়েছে সেখানের চিকিৎসকেও গ্রেফতার করা হয়েছে
প্রমাণ লোপাটের দায়ে।












Click it and Unblock the Notifications