রাজস্থানে মুখ্যমন্ত্রী বদলের ডাক! অশোক বনাম সচিন যুদ্ধ তুঙ্গে
রাজস্থান কংগ্রেসে ফাটল যেন দিনে দিনে তীব্র আকার নিতে শুরু করেছে। রাজপুত রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় থেকেই যুব নেতা সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠে ছিল।
রাজস্থান কংগ্রেসে ফাটল যেন দিনে দিনে তীব্র আকার নিতে শুরু করেছে। রাজপুত রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় থেকেই যুব নেতা সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠে ছিল। কিন্তু কংগ্রেস হাই কমান্ড সে বিষয়ে কান দেয়নি। এবার লোকসভা ভোটে কংগ্রেস শাসিত রাজস্থানে সমস্ত আসন জিতে নিয়ে গিয়েছে বিজেপি। এরপর থেকেই কংগ্রেস শিবিরের অন্তর্দ্বন্দ্ব আরও স্পষ্ট।

এদিকে, রাজস্থানের তোড়াভিম এলাকার বিধায়ক পৃথ্বীরাজ মীনা দাবি করেছেন, যত তাড়াতাড়ি পারা যাবে ,তত চটজলদি সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক রাজস্থানের। তাঁর দাবি, রাজস্থানে কংগ্রেসের জমি হারানোর কারণ, মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। এদিকে, গোটা বিষয়টি নিয়ে অশোক গেহলোট জানান, তাঁর ও সচিনের মধ্যে কোনও সমস্যা নেই। হাত শিবিরের হাইকমান্ড থেকেও সেরকমই দাবি করা হয়েছে। তবে খড়ে যে আগুন লেগেছে তা ধোঁয়াতেই স্পষ্ট বলে দাবি করছেন একাংশের কংগ্রেস নেতারা।












Click it and Unblock the Notifications