২৪ ঘণ্টা ধরে স্কুলের মধ্যে আটক ৩৫০ জন পড়ুয়া, সঙ্গে ৫০ জন শিক্ষক-শিক্ষিকা! রাজস্থানে করুণ পরিস্থিতি
ঘটনাস্থল রাজস্থানের চিতোরগড়ের একটি স্কুল। সেখানে ২৪ ঘণ্টা ধরে স্কুলের ক্যাম্পাসের মধ্যে আটকে ছিল ৩৫০ জন পড়ুয়া। সঙ্গে আটকে ছিলেন ৫০ জন শিক্ষক-শিক্ষিকা। আর তার কারণ রাজস্থানের বিধ্বংসী প্লাবন।
ঘটনাস্থল রাজস্থানের চিতোরগড়ের একটি স্কুল। সেখানে ২৪ ঘণ্টা ধরে স্কুলের ক্যাম্পাসের মধ্যে আটকে ছিল ৩৫০ জন পড়ুয়া। সঙ্গে আটকে ছিলেন ৫০ জন শিক্ষক-শিক্ষিকা। আর তার কারণ রাজস্থানের বিধ্বংসী প্লাবন।

রাজস্থানের প্লাবন পরিস্থিতিকে আরও তরান্বিত করে সেখানের রানাপ্রতাপ বাঁধের জল ছাড়ার পর থেকে এলাকার বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। আর এই প্লাবনের জলের জন্য শনিবার গোটা দিন স্কুলের মধ্যে আটকে থাকতে বাধ্য হয়েছিল ৩৫০ জন পড়ুয়া। সঙ্গে আটকে ছিলেন ৫০ শিক্ষক। ২৪ ঘণ্টা বন্যার মধ্য়ে আটকে থাকবার পর শেষমেশ স্কুল থেকে উদ্ধার করা হয়।
Rajasthan: More than 350 students & 50 teachers are stuck at a school in Chittorgarh since yesterday, as roads are blocked due to heavy discharge of water from Rana Pratap Dam. Locals are providing immediate assistance & food to the students & teachers. pic.twitter.com/QbW5XJjJY5
— ANI (@ANI) September 15, 2019
প্রসঙ্গত, আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী বেশ কয়েকদিন ধরে রাজস্থান সহ পশ্চিম ও উত্তর ভারতের বিভিন্ন অংশে ভারী থেকে ভারীতর বৃষ্টিপাত হবে। প্রসঙ্গত, পূর্ব রাজস্থানে বৃষ্টিপাতের আধিক্য বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। রাজস্থানের কোটায় ইতিমধ্যেই বন্য়া পরিস্থিতি সংকটজনক হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications