কংগ্রেসের রাজনৈতিক সংকটে সচিনের শ্যালক ওমর আবদুল্লাহর নাম জড়ালো! ক্রমেই চড়ছে পারদ

কংগ্রেসের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে যে সচিন পাইলটের সঙ্গে আঁতাত গোপনে রেখে এগিয়ে যাচ্ছে বিজেপি। এদিকে, সচিন পাইলটের দাবি, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। গত এক সপ্তাহ ধরে রাজস্থানের রাজনৈতিক সংকট ক্রমেই স্লগ ওভারের দিকে যাচ্ছে। এবার সেই সংকটে নাম জড়াল সচিনের শ্যালক ওমরের।

কংগ্রেসের রাজনৈতিক সংকটে সচিনের শ্যালক ওমর আবদুল্লাহর নাম জড়ালো! ক্রমেই চড়ছে পারদ

ছত্তিশগড়ের কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের দাবি, বিজেপির সঙ্গে সচিনের 'ডিল ' হয়েছিল। যার জেরেই সচিন কাশ্মীরে জেলে আটকে থাকা তাঁর শ্যালক ওমর আবদুল্লাহ কে ছাড়িয়ে নিতে পারেন। উল্লেখ্য, কাশ্মীরে ৩৭০ ধারা লাগু ও এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার সময় ওমর আবদুল্লাহকে আটক করা হয়।

এরপর দীর্ঘ সময় ধরে প্রশাসনের বিরুদ্ধে আবদুল্লাহ পরিবারের আইনি লড়াই চলে। শেষে জেলবন্দি বাবা ফারুক ও ভাই ওমরকে মুক্তি দিতে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সচিনের স্ত্রী সারা পাইলট। সেই প্রসঙ্গকে টেনে নিয়েই এবার কংগ্রেস সচিন শিবিরের বিরুদ্ধে তোপ দাগছে।

এদিকে, ওমর আবদুল্লাহ এই অভিযোগ ঘিরে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আবদুল্লাহ জানান, ভূপেশ বাঘেলকে তিনি আইনি ময়দানে নিয়ে আসবেন। বাঘেরে বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি দিয়েছেন আবদুল্লাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+