রাজস্থানের মুখ্যমন্ত্রী হতেই পারেন সচিন পাইলট! রুদ্ধশ্বাস আইনি লড়াইয়ের মাঝে দাবি বিজেপির

রাজস্থানের মুখ্যমন্ত্রী হতে পারেন সচিন পাইলট! রুদ্ধশ্বাস আইনি লড়াইয়ের মাঝে দাবি বিজেপির

আজ বেলা ১০ থেকে সাড়ে ১০ টার মধ্যে সম্ভবত রাজস্থান রাজনীতির সাম্প্রতিক রূপরেখা স্পষ্ট হতে পারে। দলের বিরুদ্ধে সরব হয়ে আপাতত সংখ্য়াগরিষ্ঠতার খেলায় অনেকটাই পিছিয়ে রয়েছেন সচিন পাইলট। সেদিক দিয়ে অ্যাডভান্টেজ অশোক গেহলট। এদিকে, কংগ্রেসের ঘরে এই ভাঙন দেখে, বিজেপি শিবির একের পর এক দাবি রেখেছে।

 অশোকের সংখ্যা গরিষ্ঠতার নেপথ্যে...

অশোকের সংখ্যা গরিষ্ঠতার নেপথ্যে...

রাজস্থান বিজেপির সভাপতি সতীশ পুনিয়ার দাবি, অশোক গেহলট শিবির বিটিপি বিধায়কদের অত্যাচার করে নিজের দখলে রেখেছেন। তাঁদের গাড়িতে আটকে গাড়ির চাবি হাপিশ করে দেওয়া হয়। এর জেরেই সংখ্যা গরিষ্ঠতার দাবি অশোক শিবির দেখালেও, আস্থভোটের দিন এই বিধায়করা অশোক শিবিরের পাশে থাকবেন না বলে দাবি বিজেপির।

কংগ্রেসের হাল ও বিজেপি

কংগ্রেসের হাল ও বিজেপি

এই মুহূর্তে কংগ্রেস শিবিরে কী ঘটছে , তা র দিকে নজর দিয়ে রয়েছে বিজেপি। বিজেপির রাজস্থান প্রধানের দাবি, অশোক গেহলট নিজেও স্বীকার করেছেন যে গত ১ বছর ধরে তিনি সচিনের সঙ্গে কথা বলছিলেন না। আর এভাবে সরকার চলছিল। আর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হতে অশোক গেহলট যেভাবে নিজে ভিক্ট্রিচিহ্ন দেখালেন,তাকে কংগ্রেসের ঘরের ফাটল আরও স্পষ্ট বলে মন্তব্য পুনিয়ার।

 সচিন মুখ্যমন্ত্রী

সচিন মুখ্যমন্ত্রী

বিজেপির তরফে পুনিয়ার দাবি, যদি পরিস্থিতি অনুকূলে হয়, তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদে বসতে পারেন সচিন। সচিন আইনি লড়াই লড়ে, বড়সড় পদক্ষেপ নিয়ে রাজস্থানের রাজনীতি মাতিয়ে দিয়েছেন বলে দাবি করেছে বিজেপি। তবে সচিনের মুখ্যমন্ত্রী হওয়া এখন সচিনের নিজের হাতে বলেই দাবি করছে বিজেপি।

বিজেপি নেতৃত্ব ও বসুন্ধরা

বিজেপি নেতৃত্ব ও বসুন্ধরা

রাজস্থানে পার্টি নেতৃত্বর থেকে কি বসুন্ধরা দূরত্ব তৈরি করছেন? এমন প্রশ্ন বিজেপির অন্দরমহলের ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। কারণ জেপি নাড্ডার সাম্প্রতিক সভায় ছিলেন না বসুন্ধরা। এছাড়াও, অশোক গেহলট শিবির কে উচ্ছেদ নিয়ে খুব একটা 'রণং দেহি' মেজাজে গোয়ালিয়ারের রাজকন্যাকে দেখা যাচ্ছে না বলে দাবি ঘনিষ্ঠ মহলের। আর এই মেজাজ ঘিরেই জল্পনার পারদ চড়ছে। যদিও টুইটে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন, তবে রাজস্থানে সচিন পাইলটকে মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখতে বসুন্ধরা রাজে কতটা পছন্দ করবেন, তা নিয়ে জল্পনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+