তামাশা বন্ধ করুন, মোদীকে তোপ গেহলটের! রাজস্থানের নাটকে টানটান উত্তেজনা, পলক ফেলা দায়

দলীয় হুইপ জারি হলেই আসন্ন অধিবেশনে যোগ দেবেন সচিন পাইলট শিবিরের কংগ্রেস বিধায়করা। বল্লাভাবনগরের বিধায়ক গজেন্দ্র সিং শেখাওয়াতের এই ঘোষণাতেই মরু রাজ্যের রাজনীতিতে ফের ঝড়ের আভাস। আর এরপরই ফের প্রধানমন্ত্রীকে তোপ দাগেন অশোক গেহলট। মূলত সচিন পন্থীদের বিধানয়ভআয় উপস্থিত না হওয়ার উপরই ভরসা করে ছিলেন অশোক। তবে সেই আশাও ভেস্তে যেতে দেখে ফের বিজেপির দিকে বিধায়ক কেনা বেচা নিয়ে আঙুল তোলেন গেহলট।

রধানমন্ত্রীকে তোপ দাগেন অশোক গেহলট

রধানমন্ত্রীকে তোপ দাগেন অশোক গেহলট

এদিন সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দেগে অশোক গেহলট বলেন, তামাশা বন্ধ করুন, কেন্দ্র থেকে হস্তক্ষেপ করে বিধায়ক কেনার চেষ্টা বন্ধ করুন। বিধানসভা অধিবেশন যত কাছে আসছে তত বিধআয়কদের দাম বাড়িয়ে দিচ্ছে বিজেপি। এই আবহে শুক্রবারই অশোক গেহলটকে সমর্থন জানানো সব বিধায়কদের ঠিকানা ফের বদল হল। জানা গিয়েছে এদিনই জয়পুরের হোটেল ছেড়ে জয়সলমেরের এক রিসর্টে পৌঁছান কংগ্রেস বিধায়করা। ১৪ তারিখ অধিবেশন শুরু আগে পর্যন্ত শেখানেই থাকবেন তাঁরা। মোট কথা, সরকার বাঁচাতে একপ্রকারে বিধায়কদের আগলে রেখেছেন গেহলট। রীতিমতো ভ্রমণে বেরিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

রাজস্থানের অধিবেশন নিয়ে চূড়ান্ত নাটক

রাজস্থানের অধিবেশন নিয়ে চূড়ান্ত নাটক

বুধবার রাতে অবশেষে রাজস্থানে অধিবেশন বসার সম্মতি মেলে। ১৪ অগাস্ট থেকে রাজস্থান বিধানসভার অধিবেশন শুরু করতে সম্মতি দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র। বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপালের দপ্তর৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ অগাস্ট থেকে বিধানসভার পঞ্চম অধিবেশন শুরুতে সায় দিয়েছেন রাজ্যপাল৷ তবে করোনা পরিস্থিতিতে বিধানসভায় সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

গেহলটের দাবি খারিজ হয় বারবার

গেহলটের দাবি খারিজ হয় বারবার

এর আগে জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকার যে প্রস্তাব গেহলট করেছিলেন, তা নিয়ে সংবিধানের দোহাই দিয়ে রাজ্যপালি জানিয়ে দিয়েছিলেন যদি আস্থা ভোটের জন্য এই অধিবেশন ডাকা হয় তবে তা ৩১ জুলাই বসবে না হলে তার জন্য ২১ দিনের নোটিশ দিতে হবে। এতে জোর ধাক্কা খায় কংগ্রেস। এরপরই বারবার এনিয়ে প্রস্তাব পাঠানো ও প্রত্যাখ্যানের পালা চলে রাজস্থানে। এ নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে বা ফোন করেও কোনও নিস্তার পাননি অশোক গেহলট।

পাইলটের বিরুদ্ধে গেহলটের চাল

পাইলটের বিরুদ্ধে গেহলটের চাল

কয়েকদিন আগেই সচিন পাইলট ও ১৮ জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার। স্পিকারের সেই নোটিসের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যান প্রাক্তন সচিন পাইলট ও ১৮ জন বিধায়ক। এরপরই সুপ্রিম কোর্টে যান অধ্যক্ষ। তাঁর বক্তব্য, বিধানসভার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট। অবশ্য স্পিাকারের আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত জানাতে পারবে রাজস্থান হাইকোর্ট। সেই মতো হাইকোর্টেই এই মামলার শুনানি শুরু হয়। আর তাতে জয় হয় সচিনের।

সচিনকে সরাতে মরিয়া গেহলট

সচিনকে সরাতে মরিয়া গেহলট

এরপরই সচিনকে দল থেকে সরানোর লক্ষ্যে বিধানসভা অধিবেশন ডাকার জন্য উঠে পড়ে লেগেছেন অশোক গেহলট। কারণ সেখানে আস্থা ভোট হলে হুইপের নির্দেশে পাইলট পন্ধীদের অশোক গেহলটকেই ভোট দিতে হবে। আর তা না করলে বা ভাটোভুটি থেকে অনুপস্থিত থাকলে দলবিরোধী কাজের দায়ে তাঁদের বহিষ্কার করার ক্ষমতা থাকবে স্পিকারের হাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+