উদয়পুর কাণ্ডে খুনিরা যুক্ত ISIS-এর সঙ্গে! পরিকল্পনা ছিল জয়পুরে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলারও, দাবি তদন্তকারীদের
মঙ্গলবার রাজস্থানের (Rakasthan) উদয়পুরের (Udaipur) ভয়ঙ্কর হত্যাকাণ্ড নিয়ে রাজস্থান পুলিশের পাশাপাশি তদন্ত চালাচ্ছে এনআইএ (NIA)। ইসলামের অবমাননার প্রশিশোধ নিতেই খুন বলে জানিয়েছিল হত্যাকারীরা। যে কায়দায় কানহাইয়া লালকে
মঙ্গলবার রাজস্থানের (Rakasthan) উদয়পুরের (Udaipur) ভয়ঙ্কর হত্যাকাণ্ড নিয়ে রাজস্থান পুলিশের পাশাপাশি তদন্ত চালাচ্ছে এনআইএ (NIA)। ইসলামের অবমাননার প্রশিশোধ নিতেই খুন বলে জানিয়েছিল হত্যাকারীরা। যে কায়দায় কানহাইয়া লালকে খুন করা গয়, তা মনে করিয়ে দেয় আইসিসের (ISIS) নৃশংসতাকে। এই ঘটনায় যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের একজন ২০১৪ সালে করাচিতে গিয়েছিল। এছাড়াও দাওয়াত-ই-ইসলামির সঙ্গে তার সম্পর্ক ছিল বলে জানিয়েছেন রাজস্থান পুলিশের ডিজিপি। তদন্তকারীরা খুনিদের সঙ্গে আইসিসের যোগেরও সন্দেহ করছেন।

আইসিসের ভিডিও দেখেছে
উদয়পুরে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরে তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, দুই অভিযুক্তকে এনআইএ দিল্লিতে নিয়ে যাবে তদন্তে সুবিধার জন্য। অন্যদিকে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তদন্তকাদীরে সন্দেহ, অভিযুক্তরা গত্যাকাণ্ডের আগে আইসিসের খুনের ভিডিও দেখেছিল। এছাড়াও তাদের সঙ্গে কোনও না কোনও ভাবে আইসিসের সম্পর্ক রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। এছাড়া খুনের আগে ও পরে, তারা পাকিস্তানের অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছিল। পাকিস্তানের আটটি মোবাইল নম্বরের সঙ্গে যোগাযোগ রেখে চলত তারা। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা জানিয়েছে, উদয়পুরের আরও এক ব্যবসায়ীকে খুনের পরিকল্পনা করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবারের ওই ঘটনায় এনআইএ এখনও
পর্যন্ত পাঁচজনকে হেফাজতে নিয়েছে। খুব তাড়াতাড়ি আরও গ্রেফতার হবে বলেও সূত্রের খবর।

জয়পুরে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা
তদন্তকারীরা দাবি করেছেন, ৩০ মার্চ জয়পুরে ধারাবাহিক বিস্ফোরণ চালানোর ষড়যন্ত্রেরও অংশ ছিল খুনে অভিযুক্ত দুইজন। তারা পাকিস্তান ভিত্তিক দাওয়াত-ই-ইসলামির মাধ্যমে আইসিসের একটি স্লিপার সেল আল সুফার সঙ্গে জড়িত ছিল। তদন্তকারীরা জানিয়েছে অভিযুক্ত দুজনের একজন মহম্মদরিয়াজ আত্তারি উদয়পুরের আল-সুফার প্রধান। এই ব্যক্তি গত ৫ বছর ধরে উদয়পুরের আশপাশের এলাকায় কাজ করছিলেন। তার সঙ্গে আইএসআইএস-এর জঙ্গি মুজিবের যোগাযোগ ছিল। মুজিবকে আগে টঙ্ক থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও দ্বিতীয় ব্যক্তি মহম্মদ গাউসের সঙ্গে বিদ্বেষমূলক প্রচার চালাত সে।

মৃতের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী
রাজ্যস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এদিন দুই ব্যক্তির হাতে খুন হওয়া জর্জি কানহাইয়া লালের উজয়পুরের বাড়িতে যাবেন বলে জানা গিয়েছে। এছাড়াও তিনি উদয়পুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠকের সভাপতিত্বও করবেন। সন্ধেয় মুখ্যমন্ত্রী হিংসায় আগত পুলিশ কনস্টেবলকে দেখতেযাবেন। মুখ্যমন্ত্রী বুধবার মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।

দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ
এদিকে উদয়পুরের হত্যাকাণ্ডের প্রতিবাদ করে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন চলছে। এদিন উত্তর প্রদেশের প্রয়াগরাজে দর্জি খুনের প্রতিবাদ করে বিক্ষোভ দেখায় হিন্দু জাগরণ মঞ্চ। অন্য আরেকটি দক্ষিণপন্থী সংগঠন আলিদড় বিক্ষোভ দেখানোর পাশাপাশি কুশপুতুলও গাহ করেছে।লখনৌতে এই ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নেমেছে হিন্দু যুব বাহিনী।












Click it and Unblock the Notifications