Rajasthan New CM: কে এই ভজনলাল শর্মা? বসুন্ধরা রাজে-সহ পাঁচ হেভিওয়েটকে সরিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী বাছলেন মোদীরা
Rajasthan New CM: সবাইকে চমকে দিয়ে বিজেপি রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি বেছে নিয়ে প্রথমবারের বিধায়ক ভজনলাল শর্মাকে। বসুন্ধরা রাজে-সহ অন্তত পাঁচজন হেভিওয়েট মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন। তাঁদেরকে ছাড়াও এই ভজললাল শর্মাকে বেছে নিয়েছে নরেন্দ্র মোদী-অমিত শাহরা।
ভজনলাল শাহ সাঙ্গানেরের প্রথমবারের বিধায়ক। যাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। ৫৬ বছর বয়সী ভজনলাল শর্মা এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হারিয়েছেন ৪৮ হাজারের বেশি ভোটে। সাঙ্গানের বিজেপির জন্য নিরাপদ আসন। সেখানকার বর্তমান বিধায়ককে সরিয়ে ভজনলাল শর্মাকে প্রার্থী করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

ভজনলাল শর্মা রাজস্থানের জয়পুরের জওহর সার্কেলের বাসিন্দা। আদতে তিনি রাজস্থানের ভরতপুরের ভূমিপুত্র। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এই ব্রাহ্মণ নেতার। ভজনলাল শর্মা রাজস্থান বিজেপির সংগঠনের লোক হিসেবেই পরিচিত ছিলেন। তিনি রাজ্য বিজেপির চারবারের সাধারণ সম্পাদক।
ভজনলাল শর্মা শুধু বিজেপির সংগঠনেই নয়, সংঘ পরিবারের ঘনিষ্ঠ তিনি। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুসারে তাঁর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।
রাজস্থানের মুখ্যমন্ত্রী বেছে নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিনোদ তাওড়ে এবং সরোজ পান্ডেকে পর্যবেক্ষক করে পাঠায়। এছাড়াও ছিলেন রাজস্থান বিজেপির ইলেকশন ইনচার্জ প্রহ্লাদ যোশী। তাঁরাই রাজস্থানের বিধায়কদের সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত এবার রাজস্থানে ২০০টির মধ্যে ১৯৯টি আসনে নির্বাচন হয়। কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুনারের মৃত্যুর কারণে করণপুর আসনে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়। ১৯৯ টি আসনের মধ্যে বিজেপি পায় ১১৫ টি। অন্যদিকে কংগ্রেস পায় ৬৯ টি আসন।












Click it and Unblock the Notifications