Rajasthan New CM: মধ্যপ্রদেশের পরে রাজস্থানেও চমক! সাঙ্গানেরের বিধায়ককে মুখ্যমন্ত্রী করল বিজেপি, সঙ্গে ২ DCM
Rajasthan New CM: বিধানসভা নির্বাচনে ফল বেরনোর নয়দিন পরে রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সব জল্পনার অবসান হল। বিজেপি পরিষদীয় দলের বৈঠকে নাম নিয়ে ঐকমত্য হয়েছে। সাঙ্গানের থেকে প্রথমবারের বিধায়ক ভজনলাল শর্মাকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। দিয়া কুমারী ও প্রেমচাঁদ বৈরওয়াকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে।
গত কয়েক দিনে বসুন্ধরা রাজে, বাবা বালকনাথ কিংবা অশ্বিনী বৈষ্ণব-সহ পাঁচ নাম আলোচনায় এসেছে বারে বারে। বসুন্ধরা রাজের সঙ্গে বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা তারপর পর্যবেক্ষক হিসেবে যাওয়া রাজনাথ সিং, বিনোদ তাওড়ে এবং সরোজ পান্ডে আর রাজস্থানে নির্বাচনী ইনচার্জ প্রহ্লাদ যোশীর উপস্থিতিতে এদিন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। বাসুদেব দেবনানিকে রাজ্য বিধানসভার স্পিকার মনোনীত করা হয়েছে।

রাজ্যের সব বিজেপি বিধায়কের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। যিনি নিজেও মুখ্যমন্ত্রীত্বের জন্য প্রতিযোগিতায় ছিলেন এবং দরবার করেছিলেন বলে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ভজনলাল শর্মা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। ২০২৩-এর বিধানসভা নির্বাচনে তিনি সাঙ্গানার বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। এদিনের ঘোষণইার সঙ্গে বিজেপি ক্ষমতায় আসা ছত্তিশ, মধ্যপ্রদেশের পাশাপাশি রাজসাথানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে।
জয়পুরের সাঙ্গানার আসনটি ছিল বিজেপির কাছে নিরাপদ। সেই আসনে বিজেপির বিধায়ক অশোক লাহোতির টিকিট বাতিল করে প্রার্থী করা হয়েছিল ভজনলাল শর্মাকে। তিনি নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে আটচল্লিশ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।
প্রসঙ্গত বিজেপি এবার নির্বাচন হওয়া ১৯৯ টি আসনের মধ্যে ১১৫ টি আসনে জয়লাভ করেছে। একজন প্রার্থীর মৃত্যুতে একটি আসনে নির্বাচন স্থগিত হয়ে যায়। রাজস্থান বিধানসভায় আসন সংখ্যা ২০০।












Click it and Unblock the Notifications