প্রেমে পড়ে একসঙ্গে বাড়ি থেকে পালানো, তারপর যে খেল দেখালেন প্রেমিকা
প্রেমে ডগমগ হয়ে পরিবারের অমতে প্রেমিকাকে নিয়ে তাঁর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন রাজস্থানের ২২ বছরের রমেশ।
প্রেমে ডগমগ হয়ে পরিবারের অমতে প্রেমিকাকে নিয়ে তাঁর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন রাজস্থানের ২২ বছরের রমেশ। এরপর ওই প্রেমিকার পরিবার গ্রামের খাপ পঞ্চায়েতের দ্বারস্থ হয়। খাপ পঞ্চায়েত ঠিক করে প্রেমিকার সঙ্গে রমেশ যদি থাকতে বা সংসার করতে চান, তাহলে জরিমানা হিসাবে ৪০,০০০ টাকা দিতে হবে প্রেমিকার পরিবারকে।

এদিকে, রমেশের কাছে ৪০,০০০ টাকা ছিল না। আর প্রেমে হাবুডুবু খাওয়া রমেশের পক্ষেও প্রেমিকাকে ছেড়ে দেওয়া সম্ভব ছিল না। অগত্যা টাকা জোগাড়ের ভাবনা এল। টাকা জোগাড়ের জন্য মোটর সাইকেল চুরি করা শুরু করল সে। আর সেই করে শেষমেশ ৪০, ০০০ টাকাও জোগাড় করে নেয় রমেশ। কিন্তু গল্পে মোচড় এখান থেকেই।
চুরি করে হলেও নগদ ৪০,০০০ টাকা রমেশ দেয় প্রেমিকার পরিবারকে। এদিকে, দেখা যায় যে প্রেমিকার জন্য় সে এই টাকা দিয়েছে, সে অন্য আরেকজনের সঙ্গে পালিয়ে গিয়েছে। এবার, এবিষয়ে থান- পুলিশ করতে গিয়ে রমেশের চুরির কারবার সামনে আসে। আর শেষে রমেশ নিজেই জেলে বন্দি হয়ে যায়। গোটা ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের ওই গ্রামে।












Click it and Unblock the Notifications