রাজস্থানে লভ জিহাদে খুনের ভিডিও তোলে ১৪ বছরের কিশোর, সামনে এল হাড়হিম করা তথ্য

ঘটনার যে ভিডিও সামনে এসেছে তা রেকর্ড করেছে অভিযুক্ত শম্ভুনাথের ভাইপো। এমনটাই জানিয়েছে পুলিশ।

রাজস্থানে লভ জিহাদ বিতর্কে মালদহের বাসিন্দা আফরাজুলকে কুপিয়ে খুন করার পর তার দেহ জ্বালিয়ে দেওয়া হয়। সেই ঘটনার ভিডিও বৃহস্পতিবার প্রকাশ্যে আসতেই সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। হাড়হিম করা সেই ভিডিওয় শম্ভুনাথ রাইগড় নামে এক উন্মাদ মালদহের বাসিন্দা আফরাজুলকে একটি নিরিবিলি জায়গায় টেনে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে।

রাজস্থানে লভ জিহাদে খুনের ভিডিও তোলে ১৪ বছরের কিশোর

সেই ঘটনায় সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ঘটনার যে ভিডিও সামনে এসেছে তা রেকর্ড করেছে অভিযুক্ত শম্ভুনাথের ভাইপো। এমনটাই জানিয়েছে পুলিশ। তার বয়স মাত্র ১৪ বছর। এই বয়সে কাকা একজনকে কুপিয়ে পুড়িয়ে মারছে, সেটা ভাইপো ভিডিও রেকর্ড করছে। এটা কল্পনাও করা কঠিন।

রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া এই ঘটনায় বিশেষ তদন্তকারী দলের হাতে তদন্তভার তুলে দিয়েছেন। খুনের মামলা রুজু হয়েছে। পাশাপাশি আরও অনেকগুলি কঠিন ধারা পুলিশ যোগ করতে চলেছে।

আফরাজুলের বয়স ৪০। সে মজুরের কাজ করত। তাঁর মা জানিয়েছে, বুধবার সকালেও ছেলের সঙ্গে তাঁর কথা হয়েছে। তারপরই তাকে খুন করা হয়। ছেলের খুনের ভিডিও দেখে সম্বিত হারিয়েছেন মা। দোষীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কুকুর-শকুন তখন দেহ ঠোকরাচ্ছে। জানা গিয়েছে, অফরাজুল ও অভিযুক্ত শম্ভুনাথ পরিচিত ছিল। ডেকে নিয়ে গিয়ে আফরাজুলকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে জ্বালিয়ে দেওয়া হয়। সেই ভিডিও রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করা হয়।

অভিযুক্ত শম্ভুনাথকে রায়গড় থেকে গ্রেফতার করা হয়েছে। খুনের পর সে মন্দিরে যাচ্ছিল পুজো দিতে। এই ঘটনার পর রাজালমান্দ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এলাকায় পুলিশ চৌকি বসানো হয়েছে। এটা ঠান্ডা মাথায় করা খুন। ফলে পুলিশ ঘটনার সর্বোচ্চ শাস্তিই আদালতে দাবি করবে বলে জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+