রাজস্থানের 'লাভ জিহাদ' -এর ঘটনায় চাঞ্চল্যকর মোড়, উঠে আসছে ত্রিকোণ প্রেম ,সহবাসের তত্ত্ব
রাজস্থানের রাজসামন্দে 'লাভ জিহাদ' -এর অভিযোগে এক মধ্যবয়সীর খুন ঘিরে উঠে এলে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য।
রাজস্থানের রাজসামন্দে 'লাভ জিহাদ' -এর অভিযোগে এক মধ্যবয়সীর খুন ঘিরে উঠে এলে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য। জানা গিয়েছে, মধ্যবয়সী ব্যবসায়ী আফরাজু খানের খুনী তথা অভিযুক্ত শম্ভুনাথ রায়গড় ঘটনার আগে থেকেই চিনত আফরাজুলকে।

তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা আফরাজুল খানের সঙ্গে যে মহিলা থাকতেন, সেই মহিলার সঙ্গে অনেক আগে সহবাস করত অভিযুক্ত শম্ভুনাথ। ফলে গোটা ঘটনায় উঠে আসছে এক ত্রিকোণ প্রেমের দিক। ফলে শম্ভুনাথ যে অভিযোগ জানাচ্ছিলেন , যে তিনি মহিলাকে লাভ জিহাদ থেকে বাঁচিয়েছেন , তা বর্তমানে ভিত্তিহীন বলে মনে করছে তদন্তকারীরা। তাই এই খুনকে ব্যাক্তিগত রোষের খুন বলেই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে।
সূত্রের খবর, গোটা ঘটনাটিই কুবই ঠান্ডা মাথায় সংগঠিত করেছে অভিযুক্ত শম্ভুনাথ। রাজস্থানের কেলভা থেকে শম্ভুনাথকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে আফরাজুল খানকে কুপিয়ে খুন করে তাঁকে আগুনে পুড়িয়ে দেয় অভিযুক্ত শম্ভুনাথ রায়গড়। সেই ভিডিও ইন্টারনেটে ছড়াতেই হয়ে ওঠে ভাইরাল। উল্লেখ্য, সেই ভিডিওতে শম্ভুনাথ দাবি করেন যে কেউই 'লাভ জিহাদ' কে উৎসাহ দেবে , তারই ভাগ্যে এই পরিণতি জুটবে।












Click it and Unblock the Notifications