রাজস্থান কংগ্রেসে বড় ভাঙন! বসুন্ধরা বিরোধী নেতাকে দলে নিয়ে অলআউট আক্রমণে বিজেপি?
রাজস্থানের পঞ্চায়তী নির্বাচনে হারের পর আরও চিন্তার ভাঁজ কংগ্রেস এবং অশোক গেহলটের কপালে। কংগ্রেসের শরিকি দলের বিটিপির দুই বিধায়খ ইতিমধ্যেই সমর্থন প্রত্যাহার করেছেন কংগ্রেসের উপর থেকে। এহেন পরিস্থিতিতে কংগ্রেসের নেতা ঘণশ্যাম তিওয়ারিকে দলে ফেরাল বিজেপি। উল্লেখ্য, ২০১৮ সালে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ঘণশ্যাম। তাঁকে বসুন্ধরা রাজের বিরোধী হিসাবে চিহ্নিত করা হয়।

বসুন্ধরার বিরুদ্ধে বিষোদগার করে দল ছেড়েছিলেন ঘণশ্যাম
এর আগে রাজস্থানর প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে বিষোদগার করে দল ছেড়েছিলেন ঘণশ্যাম তিওয়ারি। তবে রাজ্য রাজনীতি থেকে বসুন্ধরা রাজেকে সরিয়ে নেওয়ার পরই ফের বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেন ঘণশ্যাম। জানা যায়, শনিবারই জয়পুরের একটি অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়ার হাত ধরে বিজেপিতে ফেরেন ঘণশ্যাম।

বিজেপিতে আসার জন্যে পা বাড়িয়ে রেখেছিলেন ঘণশ্যাম
সূত্রের খবর, আরও আগের থেকেই বিজেপিতে আসার জন্যে পা বাড়িয়ে রেখেছিলেন ঘণশ্যাম। তহবে বসুন্ধরার সমর্থকদের কারণেই ফিরতে পারছিলেন না ঘণশ্যাম। এই পরিস্থিতিতে বসুন্ধরাকে রাজ্য রাজনীতি থেকে সরিয়ে জাতীয় স্তরে নিয়ে আসা হয় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। সম্প্রতি বসুন্ধরাকে সর্বভারতীয় সহসভাপতি করা হয়েছে দলের। এরপরই ঘণশ্যামের দলে ফেরার পথ সুগম হয়।

বসুন্ধরা বিরোধী গোষ্ঠী বেশ শক্তিশালী বর্তমানে
বর্তমানে রাজস্থান বিজেপিতে বসুন্ধরা বিরোধী লবি বেশ শক্তিশালী হয়েছে। এদিকে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের শোচনীয় ফলাফল ফের অশোক গেহলট বনাম সচিন পাইলট গোষ্ঠী কোন্দল সামনে নিয়ে আসতে পারে বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই আবহে বিজেপি নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। ফের যদি রাজনৈতিক ফায়দা তোলার সুযোগ পদ্ম শিবির পায়, তাহলে যেন তা তারা কাজে লাগাতে পারেন, তার রূপরেখা তৈরি হতে শুরু করে দিয়েছে।

পঞ্জায়েত নির্বাচনে ধরাশায়ী হতে হয় কংগ্রসেকে
এদিকে করোনা আবহের মাঝেই কৃষি আইন নিয়ে সরব হয়েছে পাঞ্জাব, হরিয়ানা শহ বেশ কয়েকটি রাজ্যের কৃষকরা। কেন্দ্র বিরোধী সেই হাওয়া থেকে রাজনৈতিক ফায়দা তুলতে ময়দানে নেমেছিল প্রায় সব বিরোধী রাজনৈতিক দল। সেই অবস্থায় রাজস্থানের কংগ্রেস সরকারও সরব হয়েছিল বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তবে সেই আবহেও নিজেদের রাজ্যে পঞ্জায়েত নির্বাচনে ধরাশায়ী হতে হয় কংগ্রসেকে।

বড় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে কংগ্রেসে
এর আগে অশোক গেহলটের নেতৃত্বে কংগ্রেস নিজেদের সরকার বাঁচাতে সক্ষম হয়েছিল রাজস্থানে। তবে এরপর বিজেপি বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে সেই রাজ্যের পঞ্চায়েতগুলিতে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারল না কংগ্রেস। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বড় জয় অস্বস্তিতে ফেলেছে সেরাজ্যে ক্ষমতায় থাকা কংগ্রেসকে। রাজ্যের ২১টি জেলা পরিষদের মধ্যে ১৪টিতে জিতেছে বিজেপি। এই আবহে আরও বড় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে কংগ্রেসে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি











Click it and Unblock the Notifications