Rajasthan: কর্নিসেনা প্রধান হত্যাকাণ্ডে গ্রেফতার ২ শ্যুটার, মধ্যরাতে দুঃসাহসিক অভিযান

কর্নিসেনা প্রধান হত্যাকাণ্ডে ২ শ্যুটারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। রোহিত রাঠোর এবং নীতিন ফৌজি নামে দুই শ্যুটারকে গ্রেফতার করা হয়েছে। চণ্ডিগড়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশের সঙ্গে সেই অভিযানে সামিল হয়েছিলেন রাজস্থান পুলিশও।

রাজস্থানে নির্বাচনের ফলাফল প্রকাশের ঠিক পরের দিনই নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় কর্নিসেনা প্রধান সুখদেব সিং গোগামেডিকে। জয়পুরে তাঁর বাড়িতে ঢুকেই আততায়ীরা তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল বলে জানা গিয়েছে। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল লরেন্স বৈষ্ণ গ্যাং।

Rajasthan

পাঞ্জাব পুলিশ নাকি আগেই এই িনয়ে রাজস্থান পুলিশকে সতর্ক করেছিল। গ্যাংস্টার জেলে থাকলেও লরেন্স এই হত্যাকাণ্ডের পরিকল্পনা তালাচ্ছিল বলে জানিয়েছিলেন তাঁরা। তারপরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিয়ানা এবং চণ্ডীগড়ে তল্লাশি অভিযান শুরু করে রাজস্থান এবং দিল্লি পুলিশ। চণ্ডীগড় থেকে দুই শ্যুটার রোহিত রাঠোর এবং নীতীন ফুজিকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের সঙ্গে ছিল দুই সহযোগীও। এখনও পর্যন্ত এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাজস্থান পুলিশ রামবীর জাঠ নামে একজনকে গ্রেফতার করেছে।

এই রামবীর জাঠ নাকি শ্যুটারদের ঘটনাস্থল থেকে পালাতে সাহায্য করেছিল। হত্যাকাণ্ডের পর যাতে দুই শ্যুটার এলাকা ছেড়ে পালাতে পারে তার জন্য নিজের বাইক দিয়েছিল এই রামবীর। এবং আজমেঢ়ে তাঁদের বাইকে করে ছেড়ে এসেছিল সে। তিন শ্যুটার গুলিতে ঝাঁঝরা করে হত্যা করে কর্নি সেনা প্রধানকে। তার মধ্যে একজন শ্যুটার ঘটাস্থলেই মারা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+