ধর্ষণে ভয় ধরাচ্ছে এই রাজ্যে, নারী নির্যাতনে কত নম্বরে বাংলা? উদ্বেগ এনসিআরবি-র রিপোর্টে

ধর্ষণে ভয় ধরাচ্ছে এই রাজ্যে, নারী নির্যাতনে কত নম্বরে বাংলা? উদ্বেগ এনসিআরবি-র রিপোর্টে

এদিকে যতই অর্থনৈতিক শীবৃদ্ধির দিকে এগিয়ে চলুক গোটা দেশ, অন্যদিকে দেশজুড়ে নারী নির্যাতন-ধর্ষণের মতো ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এমনকী জাতীয় সমীক্ষার রিপোর্টও বলছে রাজস্থানে মেয়েরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্যতেও এই কথা বলা হয়েছে। ২০২০ সালে দেশে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে রাজস্থানে, অন্যদিকে এই তালিকায় দু-নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ।

উদ্বেগ বাড়ছে রাজস্থানে

উদ্বেগ বাড়ছে রাজস্থানে

এদিকে পরিসংখ্যান বলছে গত এক বছরে রাজস্থানে ৫ হাজার ৩১০ টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। উত্তরপ্রদেশে এই সংখ্যা ২ হাজার ৭৬৯। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশে। সেখানে মোট ধর্ষণের সংখ্যা ২ হাজার ৩৩৯। চতুর্থ স্থানে থাকা মহারাষ্ট্রে গত এক বছরে ২ হাজার ৬১ জন মহিলার উপর ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। যদিও সামগ্রিক নারী নির্যাতনের বিচারে দেশের মধ্যে ত-তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান।

 বাংলা কত নম্বরে ?

বাংলা কত নম্বরে ?

অন্যদিকে গত বছরের তুলনায় ধর্ষণ ছাড়া মহিলাদের বিরুদ্ধে অন্যান্য অপরাধ রাজস্থানে ১৬ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানা যাচ্ছে। মোট ৩৪ হাজার ৫৩৫টি নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সামগ্রিক নারী নির্যাতনের বিচারে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সেথানে মোট ৪৯ হাজার ৩৮৫টি ঘটনা ঘটেছে বলে খবর। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত এক বছরে বাংলায় মোট ৩৬ হাজার ৪৩৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

কাঠগড়ায় নাবালকেরা

কাঠগড়ায় নাবালকেরা

অন্যদিকে রাজস্থানে মোট ধর্ষণ মামলার মধ্যে ১ হাজার ২৭৯ টি অভিযোগই নাবালকদের বিরুদ্ধে। অন্যদিকে ৪ হাজার ৩১ জন অপরাধী প্রাপ্তবয়স্ক। অর্ধেকেরও বেশি ক্ষেত্রে অভিযুক্তরা নির্যাতিতার পরিবারির, বন্ধু, প্রতিবেশী বলেই জানা গিয়েছে। অন্যদিকে গোটা রাজ্যেই তফসিলি জনগোষ্ঠীর বিরুদ্ধেও অপরাধের পরিমাণও অনেকাংশেই বেড়েছে। ২০১৮ সালে রাজস্থানে ৪ হাজার ৬০৭টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। ২০১৯ সালে আবার এই সংখ্যা ছিল ৬ হাজার ৭০০-র বেশি।

তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে ৪২ শতাংশ কেস

তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে ৪২ শতাংশ কেস


এদিকে ধর্ষণের মামলার ক্ষেত্রে আবার ভিন্নতম প্রকাশ করেছেন রাজস্থানের এডিজি, ক্রাইম রবি প্রকাশ মেহারদা। তার মধ্যে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেলেও ৪২ শতাংশ কেসের অভিযোগ তদন্তে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। আবার অনেক সময় অভিযোগ জানিয়েও অনেকে অপরাধীদের সঙ্গে আপোষের রাস্তায় হেঁটেছে নির্যাতিতার পরিবার। অন্যদিকে গোটা দেশে প্রত্যহ যে পরিমাণ ধর্ষণ হয় তার খুব অংশই পুলিশি খাতায় নিবন্ধিত হয়, একথা মানছেন সকলেই। আর এখানেই বাড়ছে উদ্বেগ।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+