পিছিয়ে গেল শুনানি, শুক্রবার দুপুর ১টায় সচিনদের আবেদনের শুনানি, জানাল রাজস্থান হাইকোর্ট

পিছিয়ে গেল শুনানি, শুক্রবার দুপুর ১টায় সচিনদের আবেদনের শুনানি, জানাল রাজস্থান হাইকোর্ট

সচিন পাইলটের আবেদনে শুনানি পিছিয়ে গেল। আগামিকাল দুপুর একটায় সচিন সহ ১৮ জন কংগ্রেস বিধায়কের আবেদনের উপর শুনানি হবে রাজস্থান হাইকোর্টে। রাজস্থানে বিধানসভা স্পিকারের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সচিন পাইলট সহ ১৮ জন কংগ্রেস নেতা।

পিছল শুনানি

পিছল শুনানি

রাজস্থান হাইকোর্টে সচিনের আবেদনের মামলার শুনানি পিছল। আগামিকাল দুপুর ১টায় মামলার শুনানি হবে রাজস্থান হাইকোর্টে। বিধানসভা থেকে বহিষ্কারেের নোটিসের প্রেক্ষিতেই রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সচিন পাইলট সহ ১৮ জন কংগ্রেস নেতা। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আগামিকাল বিকেল ৫টা পর্যন্ত সচিন সহ ১৮ জন কংগ্রেস নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না।

বিধানসভা থেকে বহিষ্কারের নোটিস

বিধানসভা থেকে বহিষ্কারের নোটিস

বিজেপির সঙ্গে হাত মিলিয়ে গেহলট সরকারকে ফেলার ছক কষছিলেন সচিন পাইলট। এমন অভিযোগ করেই রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় সচিন পাইলটকে। পুরো ঘটনাতেই অশোক গেহলটের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তারপরেই শোকজন করে পাইলট সহ ১৮ দন কংগ্রেস নেতাকে বলা হয়েছে ২ দিনের মধ্যে বিধানসভাপ পরিষদীয় দলের বৈঠকে কেন তাঁরা গড়হাজির ছিলেন। নইলে বিধানসভা থেকে তাঁদের বহিষ্কার করা হবে বলে নোটিস পাঠিয়েছে স্পিকার।

উত্তাল রাজস্থান

উত্তাল রাজস্থান

সচিন পাইলটকে উপমুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে বহিষ্কার করায় উত্তাল হয়ে উঠেছে রাজস্থান কংগ্রেস। টঙ্ক থেকে কংগ্রেসের প্রায় ৫৯ নেতা কর্মী ইস্তফা দিয়েছেন। তুমুল রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।

সচিনের অভিযোগ

সচিনের অভিযোগ

সচিন পাইলট অভিযোগ করেছেন অশোক গেহলট তাঁকে চক্রান্ত করে পদ থেকে সরিয়েছে। গান্ধী পরিবারের চোখে ছোট করার জন্য বিজেপিতে যোগদানের কথা রটানো হয়েছিল। রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই তাঁর উপর চাপ বাড়াতে শুরু করেছিলেন অশোক গেহলট। এমনই অভিযোগ করেছেন সচিন। যদিও এখনও প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করেননি সচিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+