হাইকোর্টে খারিজ বিজেপির আবেদন, আস্থা ভোটের আগে স্বস্তিতে রাজস্থানের গেহলট সরকার

হাইকোর্টে খারিজ বিজেপির আবেদন, আস্থা ভোটের আগে স্বস্তিতে রাজস্থানের গেহলট সরকার

রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে বিজেপির আবেদন। কংগ্রেসের সঙ্গে বিএসপি নবিধায়কদের মিলিয়ে ফেলা যাবে না এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সিঙ্গিল বেঞ্চের রয়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল বিজেপি। সেই আবেদনও খারিজ হয়ে গেল। এতে সুবিধাজনক অবস্থানে চলে গেল গেহলট সরকার।

হাইকোর্টে খারিজ বিজেপির আবেদন

হাইকোর্টে খারিজ বিজেপির আবেদন

৬ বিএসপি বিধায়ককে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে ফেলা যাবে না। এর প্রতিবাদে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন রাজস্থানের বিজেপি বিধায়ক মদন দিলওয়ার। এবং বিএসপি জাতীয় সম্পাদক সতীশ মিশ্র। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয়।

৬ বিএসপি বিধায়ক কংগ্রেসে

৬ বিএসপি বিধায়ক কংগ্রেসে

২০১৯ সালের সেপ্টেম্বরে রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশী ৬ বিএসপি বিধায়ককে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাতে সুবিধাজনক অবস্থানে ছিল গেহলট সরকার। আস্থাভোটে এঁদের ভোট নিশ্চিত ছিল। সেটা হতে গিতে চায় না বিজেপি।

মায়াবতীর আপত্তি

মায়াবতীর আপত্তি

রাজস্থানে রাজনৈতিক সংকট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিএসপি নেত্রী মায়াবতী নির্দেশ দিয়েছিলেন কোনও ভাবেই কংগ্রেসের সঙ্গে জোট বাধা যাবে না। কারণ সর্বভারতীয় ক্ষেত্রে বিএসপির আলাদা অস্তিত্ব রয়েছে। রাজ্যস্তরে কারোর সঙ্গে জোট বেধে থাকার প্রয়োজন নেই।

১১ অগাস্টের মধ্যে জবাব তলব

১১ অগাস্টের মধ্যে জবাব তলব

৬ বিএসপি বিধায়ক কংগ্রেসের সঙ্গে থালতে চান কিনা তার জবাব ১১ অগাস্টের মধ্যে িদতে বলেছে হাইকোর্ট। এদিকে ১৪ অগাস্ট বিধানসভা অধিবেশন বসতে চলেছে রাজস্থানে। সেদিন বড় পরীক্ষার মুখে পড়তে হবে অশোক গেহলট সরকারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+