রাজ্যপালকে ঢাল করে মেঘের আড়ালে খেলছে বিজেপি, সুপ্রিম কোর্টের মামলা নিয়ে দোলাচলে গেহলটরা
রাজ্যপালকে ঢাল করে মেঘের আড়ালে খেলছে বিজেপি, সুপ্রিম কোর্টের মামলা নিয়ে দোলাচলে গেহলটরা
রাজনৈতিক সংকট ক্রমশ জোড়াল হচ্ছে রাজস্থানে। বিধানসভা অধিবেশন ডাকার গেহলটের দ্বিতীয় আর্জি ফিরিয়ে দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্রা। এদিকে সুপ্রিম কোর্টের স্পিকারের করা মামলা নিয়েও দোলাচলে রয়েছে কংগ্রেস। সেই মামলা শেষ পর্যন্ত গেহলটরা লড়বেন কিনা তা নিয়েই দ্বিধা তৈরি হয়েছে। চরম রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে রাজস্থানে।

গেহলটের প্রস্তাব ফেরালেন রাজ্যপাল
দ্বিতীয় দফায় বিধানসভা অধিবেশন ডাকার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সেই প্রস্তাবও খারিজ করে দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র। বিজেপির মদতে রাজ্যপাল কাজ করছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস। এর আগেও বিধানসভা অধিবেশন ডাকা নিয়ে রাজভবনে গিয়ে ৫ ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেছেন কংগ্রেস বিধায়করা।

সুপ্রিম কোর্টে শুনানি শুরু
বিধায়কদের বহিষ্কারের ক্ষমতা স্পিকারের রয়েছে কিনা এই নিয়ে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানি। রাজস্থানে সচিন পাইলট সহ ১৮ জন বিধায়ককে বহিষ্কারের নোটিস পাঠিয়েছিল রাজস্থান বিধানসভার স্পিকার। তাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সচিন পাইলটরা। তার পর থেকে সচিন াইলটদের রক্ষা কবদ বাড়িয়ে গিয়েছে রাজস্থান হাইকোর্ট। সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবদন জানান স্পিকার।

মেঘের আড়ালে খলছে বিজেপি
রাজস্থানে কংগ্রেসের সঙ্গে সম্মুখ সমরে না গিয়ে মেঘের আড়ালে খেলছে বিজেপি। রাজ্যপাল কলরাজ মিশ্রকে ঢাল করে কংগ্রেসকে কোণঠাসা করে চলেছে তারা। তার উপরে একের পর এক কংগ্রেস বিধায়ক ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা শুরু হয়েছে। দুদিক থেকেই চাপ তৈরি করছে তারা।

বিএসপিও সঙ্গ দিতে নারাজ
অন্যদিকে রাজস্থানে বিএসপিও কংগ্রেসের পাশে থাকতে নারাজ। নেত্রী মায়াবতী কড়া নির্দেশ দিয়েছেন বিধায়কদের কোনওভাবেই যেন তাঁরা কংগ্রেসকে ভোট না দেন। হুইপ জারি করা হয়েছে বিএসপি বিধায়কদের উপর।












Click it and Unblock the Notifications