রাজ্যপাল পদে থেকে নিজেকে বিজেপি কর্মী বলে দাবি! কমিশনের নজরে কল্যাণ
ভোট উত্তাপের মধ্যেই বিপাকে রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিং। রাজ্যপালের নির্দিষ্ট আচরবিধি ভঙ্গ করে নির্বাচনী বিধির উর্ধ্বে গিয়ে তিনি বিজেপির সমর্থনে মুখ খোলেন বলে অভিযোগ।
ভোট উত্তাপের মধ্যেই বিপাকে রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিং। রাজ্যপালের নির্দিষ্ট আচরবিধি ভঙ্গ করে নির্বাচনী বিধির উর্ধ্বে গিয়ে তিনি বিজেপির সমর্থনে মুখ খোলেন বলে অভিযোগ। নির্বাচন কমিশনের নজরে এসেছে গোটা বিষয়টি।

রাজস্থানের রাজ্যপাল হিসাবে যেখানে কল্যাণ সিং এর নিরপেক্ষ থাকবার কথা,সেখানে তিনি মোদীর জয়ের সমর্থনে মুখ খোলেন বলে অভিযোগ। গোটা বিষয়টি রাষ্ট্রপতির নজরে আনতে চলেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য,এর আগে কল্যাণ সিং নিজেকে বিজেপি কর্মী হিসাবে ব্যাখ্যা করেন। তারপর তিনি বলেন, মোদীর জয় দেশের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ।

কমিশন জানিয়েছে, রাজস্থানের রাজ্যপাল হয়েও নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেছেন কল্যাণ সিং। আর সেই জন্যই গোটা বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এবার এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোন পদক্ষেপ নেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications