আরএসএসের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারিদের খোঁজ চালাচ্ছে রাজস্থান সরকার

আরএসএসের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারিদের খোঁজ চালাচ্ছে রাজস্থান সরকার

আরএসএস শাখায় যোগ দিয়েছেন এমন সরকারি কর্মচারীদের খোঁজ চালাচ্ছে আজমিরের জেলা প্রশাসন। যা নিয়ে রাজস্থান জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

আরএসএসের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারিদের খোঁজ চালাচ্ছে রাজস্থান সরকার


বিজেপির বরিষ্ঠ সাংসদ তথা বসুন্ধরা রাজে সরকারের প্রাক্তন মন্ত্রী এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন যে এটি রাজ্যের সরকারী কর্মীদের ওপর অষোষিত জরুরি অবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা। এ বিষয়ে প্রথম আওয়াজ তোলেন গঙ্গাপুরের নিরপেক্ষ বিধায়ক রামকেশ মিনা। এ বছরের ২৭ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা বিধানসভার দ্বিতীয় অধিবেশনের তিনি এ বিষয়ে প্রশ্ন তোলেন। প্রাক্তন কংগ্রেস নেতা, যিনি অশোক গেহলটের ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি আপরএসএস শাখা এবং রাজ্যের কোন কোন সরকারি কর্মীরা এই শাখায় যোগ দিয়েছেন, তার বিস্তারিত তথ্য জানতে চান। আজমিরের অতিরিক্ত জেলা শাসক কৈলাশ শর্মা বৃহস্পতিবার এ বিষয়ে বলেন, '‌বিধানসভার প্রশ্নের ভিত্তিতে আমরা তথ্য সংগ্রহ করছি এই ব্যাপারে।

সরকারি কর্মচারীদের বলা হয়েছে যে তাঁরা আদৌও আরএসএস শাখায় যোগ দিয়েছেন কিনা বা দেননি তা স্ব–ঘোষিত জানাতে। শুক্রবারের মধ্যে এই তথ্য জমা দিতে বলা হয়েছে।’‌ কংগ্রেস সরকারের এই পদক্ষেপে ক্ষুণ্ন হয়েছে রাজ্য বিজেপি। দলের পক্ষ থেকে উত্তর আজমিরের বিধায়ক বাসুদেব দেবনানি রাজ্যের গেহলট সরকারকে কটাক্ষ করে জানান যে সরকারি কর্মচারীদের মধ্যে এইভাবে ভয় সঞ্চার করা হচ্ছে। তিনি বলেন, '‌রাজ্য সরকার সরকারি কর্মচারিদের ওপর অষোষিত জরুরি অবস্থা তৈরি করার চেষ্টা করছে। সামাজিক কোনও সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার ওপর যখন কোনও বাধা নেই, তাহলে কেন এ ধরনের স্ব–ঘোষিত তথ্য চাওয়া হচ্ছে।’‌ বাসুদেব দেবনানি রাজ্যে বসুন্ধরা সরকারের সময় শিক্ষা মন্ত্রী ছিলেন গত বছর পর্যন্ত। তিনি অভিযোগ করেন যে কংগ্রেস পক্ষপাতদুষ্ট সরকার চালাচ্ছে। বিজেপি এ ধরনের বিষয়কে বরদাস্ত করবে না বলেও জানান তিনি।

রামকেশ মিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি কর্মচারীরা কখনই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের জড়াবেন না। যদিও তিনি বিধানসভায় এ সংক্রান্ত প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, '‌রাজ্যের সমস্ত জেলাতে আরএসএসের সঙ্গে জড়িত এমন রাজ্য কর্মচারীদের বিশদ তথ্য ও সংখ্যা পাওয়ার জন্য আমি বিধানসভায় প্রশ্ন তুলেছি। আমি এও জিজ্ঞাসা করেছি যে সার্ভিস রুলস অনুযায়ী এই কর্মচারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে ইচ্ছুক কিনা।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+