ফের কি ফিরতে হবে লকডাউনে! করোনা মোকাবিলায় গেহলট সরকারের সিদ্ধান্তে লুকিয়ে কিসের ইঙ্গিত
ফের কি ফিরতে হবে লকডাউনে! করোনা মোকাবিলায় গেহলট সরকারের সিদ্ধান্তে লুকিয়ে কিসের ইঙ্গিত
করোনা সংক্রমণ বেড়েই চলেছে দেশে। রাজস্থানেও ক্রমশ বাড়ছে করোনা ভাইরােসর সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় কড়া সিন্ধান্ত নিয়েছে গেহলট সরকার। এক সপ্তাহের জন্য রাজ্যের সীমানা সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

রাজস্থানে বাড়ছে করোনা সংক্রমণ
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করে দেশে মডেল তৈরি করেছিল রাজস্থান। কিন্তু আনলক-১ শুরু হতেই করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। করোনা সংক্রমণে দেশে প্রথম সারির রাজ্যগুলির মধ্যে জায়গা করে নিয়েছে রাজস্থান।

সীমানা সিল করবে রাজস্থান
করোনা সংক্রমণ বাড়তে থাকায় কড়া সিদ্ধান্ত নিতে চলেছে রাজস্থান। অশোক গেহলট সরকার এক সপ্তাহের জন্য সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা এই চারটে রাজ্যের সীমানা রয়েছে রাজস্থানের। সেগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজস্থান থেকে বেরতে হলেও এনওসি লাগবে বলে জানিয়েছে পুলিস আধিকারিক।

সীমানায় বসছে চেকপোস্ট
যাতে অনুমতি ছাড়া রাজস্থানে কেউ প্রবেশ করতে না পারে সেকরণে চেকপোস্ট বসানো হচ্ছে। এমনকী রেলস্টেশন, বিমানবন্দরের কাছেও বসানো হচ্ছে চেকপোস্ট। শুধু মাত্র হাসপাতালে যাওয়ার জন্যই জেলাশাসকদের পাস দিতে বলা হয়েছে।

করোনায় মৃত্যু বাড়ছে দেশে
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু সাড়ে সাত হাজার অতিক্রম করেছে। আর আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ ছুঁই ছুই। আনলক ১ শুরু হওয়ায় খুলে গিয়েছে সব কিছু। যার জেরে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে গোটা দেশে।












Click it and Unblock the Notifications