রাজস্থানে আস্থাভোট নজরে রেখে গেহলটের নয়া গেমপ্ল্যান! কীভাবে সাজাচ্ছেন ঘুঁটি
রাজস্থানে আস্থাভোট নজরে রেখে গেহলটের নয়া গেমপ্ল্যান! কীভাবে সাজাচ্ছেন ঘুঁটি
রাজস্থানে রাজনৈতিক শক্তি প্রদর্শনের আগে বেশ কিছুটা নাটকীয় মোড় নিচ্ছে রাজস্থানের আইনি লড়াই। আর সেই আইনি লড়াইয়ের মাঝে পড়ে এবার আস্থাভোটকে পাখির চোখ করে এগোচ্ছে গেহলোট সরকার।

গেহলোট গেম!
সুপ্রিম কোর্ট বলেছে আগামী সোমবার রাজস্থানে সচিন মামলার রায় জানাবে। এদিকে, ১০৮ জন বিধায়ককে সঙ্গে নিয়ে আপাতত আস্থাভোট জিতে ফের মসনদে দখলদারির চেষ্টায় অশোক গেহলট শিবির। আর সেই মতোই খেলার ঘুঁটি সাজাচ্ছেন অশোক।

শীর্ষ আদালত যা জানিয়েছে
এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজস্থান বিধানসভার স্পিকার সিপি জোশি কিছুতেই সচিনদের বিধায়ক পদ নিয়ে নির্ধারণ করতে পারেন না। এই মামলায় রাজস্থান হাইকোর্টের কোনও বক্তব্যই খারিজ করছেনা আদালত। আর একেই বিপত্তিতে পড়েছে অশোক শিবির।

পরের সপ্তাহে আস্থাভোটের জল্পনা
অশোক গেহলট শিবির চাইছে পরের সপ্তাহে আস্থাভোট করে সচিন শিবিরকে পরাজিত করতে। যাতে দলের অন্দরে বিক্ষোভ থামে অন্যদিকে, তাঁর সরকার সুষ্ঠ্ু পদ্ধতিতে চলতে পারে। কিন্তু তাতে বাধ সাধছে আইনি পরিস্থিতি। এমন অবস্থায় নিজের স্ট্র্যাটেজি বদলের চেষ্টায় অশোক শিবির। এই মুহূর্তে সচিনদের সঙ্গে হাইকমান্ড আলোচনায় বসে কিছু স্থির করবে কি না তার দিকে নজর রয়েছে।

রাজস্থান রাজনীতি
এদিক, কংগ্রেস রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে সচিনকে। একইভাবে সচিনের প্রদেশ কংগ্রেসের সভাপতির পদও চলে গিয়েছে। এমন অবস্থায় , সচিন শিবিরকে নিয়ে নতুন ঘুঁটি সাজিয়ে যাচ্ছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications