Rajasthan Exit Poll 2023: ১০৮-১২৮ টি আসন পেয়ে রাজস্থানে ফিরতে পারে বিজেপি! বলছে টাইমস নাও'য়ের সমীক্ষা
Rajasthan Exit Poll 2023: সংখ্যাগরিষ্ঠতা নিয়েই রাজস্থানের ক্ষমতায় ফিরছে বিজেপি। এমনটাই ইঙ্গিত TimesNow-ETG বুথ ফেরত সমীক্ষায়। লোকসভার আগে রাজস্থানের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল বিজেপির কাছে।
একই ভাবে সে রাজ্যে ফের একবার ক্ষমতায় ফিরতে মাটি কামড়ে পড়েছিল অশোক গেহলট, রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সমীক্ষায় (Rajasthan Exit Poll 2023) করা ইঙ্গিত যদি সত্যি হয় তাহলে চাপ বাড়ছে কংগ্রেসের।

- Rajasthan Exit Poll 2023: রাজস্থানে পালা বদল
TimesNow-ETG বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, রাজস্থানে এবার কংগ্রেসে ১০৮ থেকে ১২৮ টি আসন পেতে পারে। অন্যদিকে ক্ষমতায় থাকা কংগ্রেসকে ৫৬ থেকে ৭২ টি আসন পেয়েই খুশি থাকতে হবে। অন্যান্য ১৩ থেকে ২১ টি আসন পেতে পারে বলে TimesNow-ETG বুথ ফেরত সমীক্ষায় (Rajasthan Exit Poll 2023) উঠে এসেছে। ফলে আগামী লোকসভা নির্বাচনের আগে রাজস্থান বিজেপিকে বড় অক্সিজেন বলেই মনে করা হচ্ছে।
- Rajasthan Exit Poll 2023: এক নজরে জন কি বাতের সমীক্ষা-
জন কি বাতের এগজিট পোল (Rajasthan Exit Poll 2023) অনুযায়ী, রাজস্থান বিধানসভায় বিজেপি পেতে পারে ১০০ থেকে ১২২টি আসন। কংগ্রেস পেতে পারে ৬২ থেকে ৮৫টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১৪ থেকে ১৫টি আসন। বলে রাখা প্রয়োজন, এবার রাজস্থান বিধানসভা নির্বাচনের ২০০ টি আসনের মধ্যে ১৯৯ টি আসনেন নির্বাচন হয়। শ্রীগঙ্গানগর করণপুর আসনে কংগ্রেস প্রার্থীর মৃত্যু হলে ওই কেন্দ্রে নির্বাচন স্থগিত করে দেয় কমিশন।
তবে রাজস্থানে ভোটের ফলাফল অন্য ধরনের হবে বলেই দাবি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের। এমনকি বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত (Rajasthan Exit Poll 2023) কাজে আসবে না বলেও দাবি।












Click it and Unblock the Notifications