Rajasthan Exit Poll 2023: শেষমেশ অশোক গেহলটের মন্তব্যই মিলে যাবে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা
Rajasthan Exit Poll 2023: মুখ্যমন্ত্রী অশোক গেহলটের গদি টলমল। নিয়ম মেনেই রাজস্থানের ক্ষমতায় ফের একবার বিজেপির ফেরার ইঙ্গিত এবিপি সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষায়। শুধু তাই নয়, রাজস্থানের বেশি কয়েকটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস মুথ থুবড়ে পড়তে পারে।
আবার বেশ কয়েকটি আসনে বিজেপির সঙ্গে একেবারে হাড্ডাহাড্ডি ফাইট হবে বলেই ইঙ্গিত এবিপি সি-ভোটারের। অন্যদিকে পরিবর্তনের ইঙ্গিত POLSTRAT-এর বুথ ফেরত (Rajasthan Exit Poll 2023) সমীক্ষায়

Rajasthan Exit Poll 2023: এবিপি সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষা
- কংগ্রেস- ৭১ থেকে ৯১ টি আসন পেতে পারে।
- বিজেপি- ৯৪ থেকে ১১৪ আসন পেতে পারে।
- অন্যান্যরা- ৯ থেকে ১৯ টি আসন পেতে পারে।
Rajasthan Exit Poll 2023:
এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা (Rajasthan Exit Poll 2023) বলছে, রাজস্থানের স্থানীয় হাডোটি, মেওয়ার, ধুন্ধার এবং মারওয়ারে বিজেপি ভালো লিড পেতে পারে। অন্যদিকে শেখাওয়াটি অঞ্চলে কংগ্রেস বেশি আসন পেতে পারে। অনেক আসনে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এবিপি সি ভোটার এক্সিট পোল মিলে গেলে সে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের ঐতিহ্য অব্যাহত থাকবে।
Rajasthan Exit Poll 2023: POLSTRAT-এর বুথ ফেরত সমীক্ষা
- কংগ্রেস- ৯০ থেকে ১০০ টি আসন পেতে পারে।
- বিজেপি- ১০০ থেকে ১১০ আসন পেতে পারে।
- অন্যান্যরা- ৫ থেকে ১৫ টি আসন পেতে পারে।
বলে রাখা প্রয়োজন, এবার রাজস্থানে ২০০ টির মধ্যে ১৯৯ টি আসনে ভোট হয়েছে।












Click it and Unblock the Notifications