Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rajasthan Election Results 2023: ২০ বিধায়ককে নিয়ে বৈঠকে বসুন্ধরা! বিদ্রোহের আঁচ পেতেই ময়দানে শাহ

Rajasthan Election Results 2023: জয়ের পরেই সদ্যজয়ী ২০ জন বিজেপি বিধায়কে নিয়ে বৈঠকে বসলেন বসুন্ধরা রাজে। জয়পুরে বিজেপি দফতরে এই বৈঠক হয়নি। বৈঠক হয়েচে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বাসভবনে। এই বৈঠক সোমবার দীর্ঘক্ষণ চলে বলে জানা গিয়েছে। জয়ের পরেই হঠাত ২০ জন বিধায়ককে নিয়ে কীসের বৈঠক রাজের? তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক আদৌতে বিজেপি শীর্ষ নেতৃত্বের উপর চাপ বাড়ানোর কৌশল। রাজস্থান নির্বাচনের প্রথমদিন থেকেই কার্যত কিছুটা হলেও ব্রাত্য রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনকি এবার টিকিট পাওয়া নিয়েও জল্পনা ছিল। শেষমেশ রাজের ঝালারাপাটন কেন্দ্র থেকে বিজেপি তাঁকে টিকিট দেয়।

Rajasthan Election Results 2023

শুধু তাই নয়, বিপুল ভোটে জিতেওছেন বসুন্ধরা রাজে। তবে জিতলেও এবার তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে কিনা তা নিয়ে জোর জল্পনা। গুঞ্জন, মোটেই মোদী এবং শাহের সুনজরে নেই রাজে। ফলে রাজস্থানে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর জল্পনা।

আর এরমধ্যেই সোমবার সদ্যজয়ী ২০ জন বিজেপি বিধায়কে নিয়ে বৈঠকে করলেন বসুন্ধরা রাজে। তাঁর বাড়িতেই এই বৈঠক হয়। আর এই বৈঠকে গোপীচাঁদ মীনা, শঙ্কর সিংহ রাওয়তের মতো হেভিওয়েট বিজেপি বিধায়কেরা ছিলেন বলেই খবর। এমনকি ওই বৈঠকে রাজেকে যাতে মুখ্যমন্ত্রী করা হয় সেই আবেদন শীর্ষ নেতৃত্বের কাছে জানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই দাবিতে নেতৃত্বের কাছে তাঁরা যাবেন বলেও জানা গিয়েছে।

অন্যদিকে বিদ্রোহের আঁচ পেতেই ময়দানে নেমে পড়েছেন অমিত শাহ। জানা গিয়েছে, সোমবারই প্রহ্লাদ জোশী এবং চন্দ্রপ্রকাশ জোশীর সঙ্গে বৈঠক করেছেন শাহ। দুজনের কাঁধে ভর করেই এবার রাজস্থানে বৈতরনী পার করেচে বিজেপি। ফলে দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে বৈঠক হয় শাহের। মূলত রাজস্থানে কাকে মুখ্যমন্ত্রী করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, রাজস্থানের ২০০ টি আসনের মধ্যে ১১৫ টিতে জয় পেল বিজেপি। কংগ্রেস পেয়েছে ৬৯ টি আসন। ভারত আদিবাসী পার্টি ও বহুজন সমাজ পার্টি পেয়েছে যথাক্রমে ৩ ও ২ টি আসন। নির্দলরা পেয়েছে আটটি আসন। আর এরপরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অশোক গেহলট। আর এরপরেই কংগ্রেস রাজ্যে শক্তিশালী বিরোধীর ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন। পাশাপাশি রাজস্থান বিধানসভা নির্বাচনে জয়ী সব কংগ্রেস প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন গেহলট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+