Rajasthan Election Results 2023:রাস্তার ধারে আমিষ খাবারের অস্থায়ী দোকান সরান, জিতেই হুশিয়ারি বিজেপি বিধায়কের

বিজেপি রাজস্থানে জিতেছে ২৪ ঘণ্টাও হয়নি, এখনও মুখ্যমন্ত্রী পদে কেউ শপথ নেয়নি বা নতুন মন্ত্রিসভা গঠন হয়নি। এর মধ্যে বিতর্কিত মন্তব্য করলেন রাজস্থানের নবনির্বাচিত বিধায়ক বালমুকুন্দ আচার্য। জয়পুরের হাওয়া মহল কেন্দ্র থেকে জিতে আসা এই বিধায়ক ভোটে জেতার ২৪ ঘন্টার মধ্যেই ফোনে এক অফিসারকে দিলেন কড়া হুশিয়ারি।

ন‌বনির্বাচিত বিজেপি বিধায়কের মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। রাজস্থানে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে বালকনাথের নাম। অনেক তাঁকে দ্বিতীয় যোগী হিসেবে উল্লেখ করছেন। বালকনাথ মুখ্যমন্ত্রী হবেন কি না তা এখনও নিশ্চিত নয়, মন্ত্রিসভা গঠনের পরে কি সিদ্ধান্ত নেবেন বা কি কর্মসূচি গ্রহণ করবেন সেটার উত্তর ও সময় দেবে।

 Rajasthan Election Results 202

তবে শপথ নেওয়ার আগেই আগেই রাস্তার ধারে থাকা সব আমিষ অস্থায়ী দোকান বন্ধের নির্দেশ দিলেন বালমুকুন্দ আচার্য। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ককে। সেখানেই কোনও এক অফিসারকে কার্যত হুশিয়ারি দিতে শোনা গেল গেরুয়া শিবিরের এই নেতাকে।

বালমুকুন্দ বলেন, 'রাস্তার উপর খোলা আমিষ খাবার বিক্রি করা যায় কি? ঈপনি হ্যাঁ অথবা না বলুন। যদি আপনি সমর্থন করেন তাহলে আপনি আমিষ খাবারের সমস্ত অস্থায়ী দোকান(মূলত ঠেলা গাড়ি), যেগুলি রাস্তার উপর রয়েছে এবং খাবার বানিয়ে বিক্রি করছে সেগুলি অতি দ্রুত বন্ধ করে দিন। আমি সন্ধ্যার সময় আপনার কাছ থেকে রিপোর্ট নেব,আমি এটা জানতে চাই না যে কে অফিসার রয়েছেন।"

জয়পুরের হাওয়া মহল কেন্দ্র থেকেবিজেপির টিকিটে বালমুকুন্দ আচার্য ৬০০ ভোটে নির্বাচন জিতেছেন। তিনি কংগ্রেসের আরআর তিওয়ারিকে হারিয়েছেন।

বিজেপি বিধায়কের এই ভিডিও ভাইরাল হওয়ার পর মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি পাল্টা মন্তব্য করছেন, "এটা অত্যন্ত ভুল এবং নিন্দনীয় কাজ। কেউ এটা আটকাতে পারবে না। যদি কেউ যদি আমিষ খাবারের অস্থায়ী দোকান করেন তাহলে আপনি কিভাবে আটকাতে পারেন"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+