Rajasthan Election Results 2023: রাজস্থানে ১০০ এরও বেশি আসন নিশ্চিত করল বিজেপি, পদত্যাগ মুখ্যমন্ত্রীর
Rajasthan Election Results 2023: সত্যি হল অশোক গেহলটের (Ashok Gehlot) কথা! বুথ ফেরত সমীক্ষা মিলে গেল। রাজস্থানে ১০০ এরও বেশি আসন নিশ্চিত করে ফেলল বিজেপি। আর এরপরেই রাজ্যপালের (Governor) কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। জানা গিয়েছে, রাজ্যপাল কলরাজ মিশ্র (Kalraj Mishra) ইতিমধ্যে অশোক গেহকটের ইস্তফাপত্র গ্রহণ করেছে।
তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদ সামলাবেন অশোক গেহলট। লোকসভা ভোটের আগে রাজস্থানের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর সে লক্ষ্যেই লাগাতার রাজস্থানে প্রচার করেছেন মোদী-শাহ। কার্যত মাটি কামড়ে পড়েছিলেন অন্যান্য বিজেপি নেতারা।

তবে আজ রবিবার সকাল থেকে ভোটের ফলাফল (Rajasthan Election Results 2023) ঘোষণা হতেই কিছুটা হলেও অস্বস্তি বাড়তে শুরু করে বিজেপি। বেশ কিছু আসনে এগিয়ে থাকে কংগ্রেস। তবে বেলা বাড়তেই ঘুরে যায় খেলা। একের পর এক আসনে এগিয়ে যেতে শুরু করেন বিজেপি প্রার্থীরা।
ইতিমধ্যে একক ভাবে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠ (Rajasthan Election Results 2023) আসন সংখ্যা ছিনিয়ে নিয়েছে বিজেপি। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত সে রাজ্যে ১০৪ টি আসনে জয় পেয়েছে বিজেপি। ১১ টি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। অন্যদিকে কংগ্রেস মাত্র ১১ টি আসনে এগিয়ে। আর এরপরেই জয়পুর রাজভবনে রাজ্যপাল কলরাজ মিশ্র (Kalraj Mishra) এর কাছে পদত্যাগ দিতে চান অশোক গেহলট (Ashok Gehlot)।
Jaipur: Rajasthan CM Ashok Gehlot tenders his resignation to Governor Kalraj Mishra
— ANI (@ANI) December 3, 2023
BJP won 104 seats and is currently leading on 11 seats.
(Source: Raj Bhawan)
#RajasthanElection2023 pic.twitter.com/uhRzUWX880
অশোক গেহলট জানিয়েছেন, যে কোনও পরিস্থিতির জন্যেই তৈরি ছিলাম। মানুষের রায় (Rajasthan Election Results 2023) মাথা পেতে নিচ্ছি। তবে যেভাবে মানুষের কল্যাণে একের= পর এক স্কিম এনেছিল সরকার। তাতে মানুষ পাশে থাকবে বলে আশা করেছিলাম বলে মন্তব্য রাজস্থানের মুখ্যমন্ত্রী। তবে কেন এমন হল তা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বিজেপি শিবিরে উচ্ছ্বাস।
বিজেপির কেন্দ্রীয় নেতা অরুন সিং জানিয়েছেন, মোদীর নেতৃত্বে লড়াই (Rajasthan Election Results 2023) করেছিলাম। রাজস্থানের মানুষ আমাদের সমর্থন জানিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের মানুষের জন্যে বিজেপি সরকার কাজ করবে।
একই সঙ্গে দুর্নীতির (Rajasthan Election Results 2023) বির্যুদ্ধে তদন্তের কথাও এদিন শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখে। বিশেষ করে লাল ডায়েরি সহ একাধিক দুর্নীতিতে বিজেপি সরব হয়েছিল রাজস্থান নির্বাচনে। এবার এই ইস্যুতে সরব বিজেপি।
#RajasthanElection2023 | BJP won 102 seats and is leading on 13 seats.
— ANI (@ANI) December 3, 2023
Congress won 58 seats and is leading on 11 seats. pic.twitter.com/U027TyqLRn
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications