রাজপুত গড় রাজস্থানে অটুট 'রাজে'-দূর্গ ! বিজেপির মোদী-আঁধিতে তোলপাড় মরুরাজ্য
ডিসেম্বরে পদ্ম দুর্গে ফাটল ধরিয়ে রাজস্থানের বিধানসভার দখল নিয়ে নেয় কংগ্রেস।
ডিসেম্বরে পদ্ম দুর্গে ফাটল ধরিয়ে রাজস্থানের বিধানসভার দখল নিয়ে নেয় কংগ্রেস। সচিন পাইলটের সাংগঠনিক শক্তি আর বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভকে সঙ্গে নিয়ে ৫ বছরের বসুন্ধরা রাজের শাসনকাল রাজস্থানে শেষ করেছিল কংগ্রেস। আর সেই রাজস্থানের বিধানসভা ভোটের পর থেকেই বিজেপির কাছে ২০১৯ লোকসভা বড় চ্যালেঞ্জ ছিল।

রাজে-স্থান!
রাজপুত গড় রাজস্থানে ফের একবার বিজেপির বিজয় নিশান ওড়ানোকে পাখির চোখ করে ফেলেছিলেন বসুন্ধরা রাজে। বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফেও বসুন্ধরার ওপর চাপ বাড়ছিল। আর তারপর ফের একবার রাজস্থানে গড় উদ্ধার করে বিজয় নিশান উড়িয়ে দিয়ে নিজের দাপট কায়েম করলেন রাজ ঘরানার মেয়ে বসুন্ধরা।

বিজেপি ঝড়
দুপুর ১ টা পর্যন্ত ভোটের হিসাব বলছে, রাজস্থানের ২৫ টি আসনের মধ্যে ২৩ টি আসন দখলে নিয়ে ফেলেছে বিজেপি। সেখানের একের পর এক কেন্দ্র থেকে জিতে আসছেন রাজ্যবর্ধন সিং রাঠৌরের মতো হেভিওয়েটরা। জয়পুর গ্রামীণ আসন থেকে এগিয়ে রাজ্যবর্ধন সিং রাঠৌর। ঝালওয়াড় থেকে বসুন্ধরা পুত্র বিজেপির দুষ্মন্ত সিং এগিয়ে রয়েছেন।

ভোট ইস্যু
রাজস্থানে গুজ্জর সম্প্রদায়ের ক্ষোভকে পাথেয় করে বিধানসভার ভোট বৈতরণী পার করেছিল কংগ্রেস। আর তার পাল্টা হিসাবে, ধর্ষণ , কংগ্রেস সরকারের দুর্নীতিকে হাতিয়ার করে লোকসভা ভোট জিতে নেওয়ার পথে বিজেপি।

ভোট শেয়ার অঙ্ক!
২০১৮ সালের রাজস্থানের বিধানসভা ভোটে বিজেপির পক্ষে ভোট ছিল ৩৯.৩৯ শতাংশ। কংগ্রেসেরও একক দল হিসাবে একই শতাংশের ভোট ছিল। কিন্তু জোট অঙ্কে রাজস্থানে পিছিয়ে যায় বিজেপি। ফলে সরকার গড়তে ব্যর্থ হয় রাজে । কিন্তু সেউ ছবিকে লোকসভা ভোটে পাল্টে ফেলে ফের বিজেপিতে দাপট কায়েম করলেন বসুন্ধরা।












Click it and Unblock the Notifications