Rajasthan Election 2023: লাল ডায়েরিতেই কংগ্রেসের সব দুর্নীতির হিসাব! তোপ মোদীর

Rajasthan Election 2023: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! বড় পরীক্ষা মোদী সরকারের কাছে। কিন্তু বড় পরীক্ষায় নামার আগে সেমি ফাইনালে পাশ করাটাই বড় বিজেপির কাছে। সামনেই রাজস্থান সহ চার রাজ্যের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই ঝাঁপিয়ে পড়েছে মোদী-শাহ কোম্পানি।

আর সেই লক্ষ্যেই আজ বৃহস্পতিবার রাজস্থান (Rajasthan Election 2023) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)। যা কংগ্রেসের অন্যতম শক্তঘাঁটি। আর সেখানে দাঁড়িয়েই কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন মোদী। শুধু তাই নয়, একটি লালডায়েরিতেই কংগ্রেসের সমস্ত দুর্নীতি লেখা রয়েছে বলেও তীব্র আক্রমণ।

Rajasthan Election 2023:

মোদী বলেন, গত পাঁচ বছরে রাজস্থানের (Rajasthan Election 2023) জন্যে কিছুই করেনি কংগ্রেস। এখানে শুধুই চেয়ারের রাজনীতি চলে। কংগ্রেসের নেতারা লুঠ করতেই ব্যস্ত বলেও মন্তব্য প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, জনসভা থেকে তাঁর দাবি, লোকে বলে কংগ্রেসের দুর্নীতির প্রতিটি কালো কাজ লাল ডায়েরিতে লেখা আছে। আর সেই লাল ডায়েরির রহস্য প্রকাশ্যে আসা উচিৎ।

কিন্তু কংগ্রেস তা করতে দেবে না বলে কটাক্ষ নরেন্দ্র মোদীর। আর সেজন্যেই রাজস্থানে বিজেপি সরকারের আসা প্রয়োজন। দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত তাঁদের কাউকেও ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি বিজেপি সাংসদের। এদিন একাধিক ইস্যুতে রাজস্থানে দাঁড়িয়ে কংগ্রেসকে (Rajasthan Election 2023) আক্রমণ শানন প্রধানমন্ত্রী।

দুর্নীতি সহ বেকারত্ব-মাফিয়ারাজ নিয়ে ক্ষমতায় (Rajasthan Election 2023) থাকা কংগ্রেসকে একহাত নেন। নরেন্দ্র মোদীর দাবি, রাজস্থানের যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার কথা বলেছিল কংগ্রেস। কিন্তু রাজ্যের বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যুবকদের পেপার ফাঁস হয়েছে!

আর তা মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর তারা রাজ্যের লাখো যুবকের ভবিষ্যত অন্ধকার দিকে ঠেলে দিয়েছে বলে দাবি মোদীর। আর এই বড়সড় প্রতারণার বিরুদ্ধে ক্ষমতায় আসলে বিজেপি সরকার কড়া ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি।

শুধু তাই নয়, কংগ্রেসের আমলে রাজস্থান অপরাধে প্রথম হয়েছে বলেও দাবি প্রধানমন্ত্রী। একের পর এক জেলায় রাজ্যের মেয়েদের উপর অপরাধের ঘটনা ঘটছে। এমনকি কংগ্রেসের বিধায়কও রাজ্যে সুরক্ষিত নয় বলেও দাবি নরেন্দ্র মোদীর। একই সঙ্গে বিরোধী জোটকেও এদিন তীব্র আক্রমণ শানান তিনি। যদিও এহেন বিষয়কে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। রাজস্থান সহ তিন রাজ্যের বিধানসভা নির্বাচনেই বিজেপি হারবে বলে দাবি কংগ্রেসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+