শুরু নতুন অধ্যায়, এবার ঘোড়ায় চড়ে বিয়ে করতে এলেন 'দলিত' কনে
রাজস্থানের ২৩ বছরের মেয়ে লীলা মেঘাওয়াল শুধু ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়েই নজির গড়েননি, তিনি আরও এক চিরাচরিত প্রথা ভেঙে দিয়েছেন এক লহমায়।
স্বপ্নের সওয়দাগর আসবে ঘোড়ায় চড়ে! এমন স্বপ্ন বহু মেয়েই দেখে থাকেন। তবে এবার রীতি খানিকটা পাল্টাচ্ছে, কারণ বিয়ের কনেই এবার উঠে পড়েলেন ঘোড়ায়। আর সেই ঘোড়ায় চড়েই মন্ডপে ঢুকলেন বিয়ে করতে। ঘটনা রাজস্থানের।
রাজস্থানের ২৩ বছরের মেয়ে লীলা মেঘাওয়াল শুধু ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়েই নজির গড়েননি, তিনি আরও এক চিরাচরিত প্রথা ভেঙে দিয়েছেন এক লহমায়। সাধারণত দলিত পরিবারের বিয়েতে কখনোই ব্যান্ড পার্টি আসতে দেওয়া হয়না গ্রামে, এমনকি দলিত পরিবারের কেউই ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসতে পারেন না।

আর সেইসমস্ত জাতপাতের বিদ্বেষ বাধাকে টপকে সোজা ঘোড়ায় চড়েই বিয়ের মন্ডপে ঢুকলেন লীলা মেঘাওয়াল। গ্রামে দলিতদের উপর চবলা নানান অত্যাচারের জবাব হিসাবে দেখা হচ্ছে লীলার এই পদক্ষেপকে।












Click it and Unblock the Notifications