পেহলু খান গণপিটুনি মামলায় অভিযুক্ত ৬ জন বেকসুর খালাস
২০১৭ সালে গণপিটুনিতে মৃত পেহলু খান মামলায় ছয় অভিযুক্তকেই বেকসুর খালাস করল রাজস্থানের আদালত।
২০১৭ সালে গণপিটুনিতে মৃত পেহলু খান মামলায় ছয় অভিযুক্তকেই বেকসুর খালাস করল রাজস্থানের আদালত। অতিরিক্ত বিচারক সরিতা স্বামী এই রায় শুনিয়েছেন। বেনিফিট অব ডাউট থাকায় অভিযুক্তরা সকলে ছাড়া পাচ্ছেন বলে বিচারক জানিয়েছেন। গত ৭ অগাস্ট এই মামলার সওয়াল-জবাব শেষ হয়। এদিন রায় দিলেন বিচারক।

২০১৭ সালের পয়লা এপ্রিল পেহলু খান ও তাঁর দুই ছেলে গণপিটুনির শিকার হন। দুই দিন পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গোরক্ষকদের হাতে গণপিটুনির শিকার হতে হয়েছিল পেহলু খানকে।
জানা গিয়েছিল, ঘটনার দিন জয়পুরের একটি পশু মেলা থেকে গরু কিনে ফিরছিলেন পেহলু খান। সেইসময়ই গোরক্ষকরা হামলা চালায়। প্রমাণ দেখানোর পরও ছাড় মেলেনি। নৃশংসভাবে পেহলু খানকে পেটানো হয়।
উল্টে পরে পেহলু খান ও তার দুই ছেলের বিরুদ্ধে গরু পাচারের মামলা দায়ের করেছিল পুলিশ। পরে সেটা তুলে নেওয়া হয়।
[স্বাধীনতা দিবসের প্রাক্কালে সারা দেশের কোথায় কী চলছে, দেখুন ছবিতে]












Click it and Unblock the Notifications