Rajasthan: বিধায়কদের টিকিটই নিশ্চিত নয়! প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় কী পরিকল্পনা কংগ্রেসের

রাজস্থান বিধানসভা নির্বাচন এ বছরের শেষেই অনুষ্ঠিত হবে। তার আগে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রোখাই কংগ্রেসের কাছে মস্ত চ্যালেঞ্জ। তাই কংগ্রেস এমন নতুন কৌশল নিয়ে এগোতে চাইছে। রাজস্থানে তাই বিধায়কদের টিকিট পাওয়া এখনও খুবই দুষ্কর। নয়া কৌশল নিয়ে রাজস্থান যুদ্ধ জয় করাই লক্ষ্য কংগ্রেসের।

রাজস্থানে বিধায়কদের জন্য কোনও টিকিট না দিয়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মোকাবিলা করতে চায় কংগ্রেস। বিগত পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন থেকে ভিন্ন কৌশল নেওয়া হচ্ছে রাজস্থানে। পাঁচ রাজ্যের নির্বাচনে দুটি রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। বাকি তিন কেন্দ্রে কংগ্রেস বিরোধী।

Rajasthan

কংগ্রেসের সাথে যুক্ত দুটি থিঙ্ক ট্যাঙ্কের ছয়টি অভ্যন্তরীণ সমীক্ষায় দেখা গিয়েছে, যে দল বা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে কোনও অ্যান্টি-ইনকাম্বেন্সি নেই। তা রয়েছে কিছু নির্বাচনী এলাকায়। কিছু কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া রয়েছে। তাই কংগ্রেস এমন পন্থা নিতে চাইছে।

কোনও নির্দিষ্ট আসনে অ্যান্টি-ইনকাম্বেন্সিকে হারাতে হবে কংগ্রেসকে। তাই সেখানে প্রার্থী পরিবর্তনের পরিকল্পনা করেছে গ্র্যান্ড ওল্ড পার্টি। এখন পর্যন্ত পরিচালিত ছয়টি সমীক্ষায় দেখা গিয়েছে, বিধানসভার ৮০টি আসনের রিপোর্ট ভালো নয়। দল সংশ্লিষ্ট মন্ত্রী এবং বিধায়কদের মুখ বদলাতে চায়।"

হাইকমান্ড এই ব্যাপারে ৩৩টি আসনে মুখ পরিবর্তনের অনুমোদন দিয়েছে বলে জানা গিয়েছে। সমীক্ষা রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত। কেননা সেইসব কেন্দ্রে পরাজয়ের ইঙ্গিত রয়েছে। এর মধ্যে রয়েছে দুই ক্যাবিনেট মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী, ২২ জন বিধায়ক এবং সাতজন প্রাক্তন হেভিওয়েট প্রার্থীর আসন।

বাকি আসনগুলিতে যেখানে পরাজয়ের সম্ভাবনা রয়েছে, কংগ্রেস এখনও টিকিট এবং নতুন মুখের মাঠে নামানোর অনুমোদন দেয়নি। কংগ্রেস সেগুলি নিয়েও পৃথক ভাবনা চিন্তা শুরু করেছে। মোট কথা আসন ধরে ধরে তারা এগোচ্ছে এবং পরিকল্পনা রচনা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+