কলেজে মহিলাদের পড়তে হবে শাড়ি অথবা সালওয়ার, ঘটনা এই বিজেপি শাসিত রাজ্যের

বিজেপি শাসিত রাজস্থানে এবার সরকারী কলেজগুলিতে মহিলাদের পোশাকের বিধি ঘিরে তৈরি হল নয়া বিতর্ক।

বিজেপি শাসিত রাজস্থানে এবার সরকারী কলেজগুলিতে মহিলাদের পোশাকের বিধি ঘিরে তৈরি হল নয়া বিতর্ক। কিছুদিন আগেই রাজস্থানের কলেজ এডুকেশন ডিরেক্টরেটের তরফে জানানো হয়েছে কলেজে মহিলারা কেবল সালওয়ার কামিজ বা শাড়ি পরেই আসতে পারবেন । যা নিয়ে উঠেছে বিতর্কের ঝড়।

কলেজে মহিলাদের পড়তে হবে শাড়ি অথবা সালওয়ার, ঘটনা এই বিজেপি শাসিত রাজ্যের

ডিরক্টরেটের তরফে ২১৯ টি কলেজে গত ৪ মার্চ এই নির্দেশিকা পাঠানো হয়। বলা হয়েছে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এই নিয়মাবলী মেনেই পোশাক পরতে হবে মহিলাদের। যা নিয়ে উঠেছে চরম বিতর্ক। পড়ুয়াদের তরফে দাবি করা হচ্ছে এই বিধি তুলে নেওয়া হোক। শুধু মহিলা নয়, নির্দেশিকাতে পুরুষদের শার্ট ও ট্রাউজার পরতে বলা হয়েছে কলেজে। পাশাপাশি কলেজ ইউনি ফর্মের রঙ নির্ধারন করার বিষয়টি কলেজ কর্তৃপক্ষের উপর ছেড়ে দেওয়া হয়েছে।

গোটা নির্দেশিকাকে অসাংবিধানিক বলে দাবি করেছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। এই ধরনের পদক্ষেপ সমাজকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে। এই সংগঠনের দাবি এই ধরনের ফতোয়া আরএসএশ এর ফতোয়ার নামান্তর। ডিরেক্টরেটের এই বিধি নির্দেশিকার বিরোধিতা করেছেন রাজস্থানের মহিলা কমিশনের প্রধানও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+