Rajasthan: বিধানসভার স্পিকার হতে আপত্তি , রাজেকে নিয়ে চাপ বাড়ছে বিজেপির
মধ্য প্রদেশে স্পিকার পদের সংকট মিটেছে। মুখ্যমন্ত্রী পদের নির্বাচন চূড়ান্ত করে নাম ঘোষণা করে ফেলেছে বিজেপি। কিন্তু রাজস্থােন কে হবেন মুখ্যমন্ত্রী তা এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত। এই িনয়ে দীর্ঘ আলোচনা চলছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে শুরু হয়েছে জল্পনা।
বসুন্ধরা রাজেকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এদিকে শোনা যাচ্ছে রাজেকে নিয়ে সংকট বাড়ছে বিজেপির অন্দরে। রাজেকে নাকি রাজস্থান বিধানসভার স্পিকার পদে বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে নাকি রাজি হননি বসু্ন্ধরা রাজে। এই নিয়ে নাকি জটিলতা তৈরি হয়েছে বিজেপির অন্দরে।

জানা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি েজপি নাড্ডা নাকি রাজেকে বাকি বিজয়ী বিধায়কদের সঙ্গে দেখা করতে নিষেধ করেছেন। জেপি নাড্ডার এই সিদ্ধান্তের পরেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। রাজেকে যদি বিধানসভার স্পিকারের পদ দেওয়ার জন্য বলা হয় তাহলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী পদে অন্য কাউকে পছন্দ করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
আগামীকাল এই নিয়ে ফের বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামীকাল রাজস্থানে বিজেপির পরিষদীয় দলের বৈঠক বসছে। সেই বৈঠকের পরেই নাকি রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। আগামীকাল সকাল ১১টার মধ্যে জয়পুরে পৌঁছে যাবে বিজেপির অবজারভাররা। তাঁরা বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। তারপরেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।
সূত্রের খবর রবিবার নাকি বিজেপির নবনির্বাচিত বিধায়কদের কয়েকজন বসুন্ধরা রাজের বাড়িতে গিয়েছিলন। তাতেই সিঁদুরে মেঘ দেখছে শীর্ষ নেতৃত্ব। সেকারণে আগে থেকেই তিনি সতর্ক করে দিয়েছেন সকলকে। এবং বসু্ধরা রাজেকে বাকি জয়ী বিধায়কদের সঙ্গে দেখা না করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications