এজেন্সিই কি হাতিয়ার বিজেপির! চাপ বাড়ছে গেহলটের, আজ ইডির জেরার মুখে মুখ্যমন্ত্রীর ভাই
এজেন্সিই কি হাতিয়ার বিজেপির! চাপ বাড়ছে গেহলটের, আজ ইডির জেরার মুখে মুখ্যমন্ত্রীর ভাই
চাপ বাড়ছে গেহলটের উপর। আজ ইডির জেরার মুখে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলট। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে সার কেলেঙ্কারি ঘটনায় জড়িত রয়েছেন তিনি। কয়েকদিন আগেই এই মামলার তদন্তে নতুন করে তৎপর হয়েছে ইডি। ২২ জুলাই রাজস্থানের একাধিক জায়গায় তল্লাশিও চালিয়েছে ইডির আধিকারিকরা। সচিন পাইলটের সঙ্গে বিবাদ চরমে ওঠার পরেই অশোক গেহলটের উপর চাপ বাড়াতে একাধিক কংগ্রেস নেতার বাড়িেত ইডি অভিযান চালানো হয় বলে অভিযোগ কংগ্রেসের।

ইডির জেরা গেহলটের ভাইকে
আগেই সমন পাঠানো হয়েছিল অশোক গেহলটের ভাই অগ্রসেন পাইলটকে। আজ তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়। তার জেরেই আজ বড় পরীক্ষার মুখে বসতে চলেছেন অশোক গেহলট। রাজস্থানের ক্ষমতা দখলের কারণেই বিজেিপ তাঁর ভাইয়ের বিরুদ্ধে এজেন্সি ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

সার কেলেঙ্গারি
২০০৭ থেকে ২০০৯ সালে সার কেলেঙ্কারিতে অর্থ পাচারের অভিযোগ রয়েছে অগ্রসেন পাইলটের বিরুদ্ধে। এই ঘটনায় নতুন করে তৎপর হয়ে উঠেছে ইডি। কয়েকদিন আগেই রাজস্থান, কলকাতা, গুজরাত সহ প্রায় ১৩টি জায়গায় এই মামলার তদন্তে তল্লাশি চালিয়েছে ইডি। অগ্রসেন গেহলটের সম্পত্তির হদিশ পেতেই এই তল্লাশি বলে জানানো হয়েছিল।

বিজেপির চাল
রাজস্থানে ক্ষমতা দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিেজপি। সেকারণেই সবরকম ভাবে অশোক গেহলটের উপর চাপ তৈরি করতে চাইছে তারা। সচিন পাইলটের সঙ্গে মতবিরোধের সুযোগ ছাড়তে নারাজ তারা। চলছে প্রবল চাপান উতোর। সচিনের অন্তরালে ক্ষমতা দখলে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। তার ক্ষেত্র তৈরিতেই এজেন্সি ব্যবহার করে গেহলটের স্নায়ুচাপ বাড়াচ্ছেন অমিত শাহরা।

আস্থাভোটে মরিয়া গেহলট
সচিনের রক্ষা কবচের দিন বাড়ায় বিজেপির অভিষন্ধি ক্রমশ আঁচ করতে পারছেন অশোক গেহলটরা। সেকারণেই আস্থাভোটের জন্য সময় নষ্ট করতে চাইছেন না তিনি। রাজ্যপালের কাছে বারবার বিধানসভা অধিবেশন ডাকার দাবি জানিয়ে চলেছেন গেহলট।












Click it and Unblock the Notifications