করোনা গ্রাসে রাজস্থান, অক্সিজেন-ওষুধের সঙ্কট মেটাতে দিল্লির দ্বারস্থ অশোক গেহলট

করোনা গ্রাসে রাজস্থান, অক্সিজেন-ওষুধের সঙ্কট মেটাতে দিল্লির দ্বারস্থ অশোক গেহলট

অন্যান্য রাজ্যের মতো করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে রাজস্থানে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৩৮ জন। মারা গিয়েছেন ৮৪ জন। এদিকে এরইমাঝে রাজ্যের প্রায় প্রতিটা কোভিড হাসপাতালেই শুরু হয়েছে ব্যাপক অক্সিজেন ঘাটতি। সঙ্গে মাথাচাড়া দিচ্ছে শয্যা সঙ্কটও। এদিকে এরইমধ্যে রাজস্থানে সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১.৩৬ লক্ষের গণ্ডি। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩০ হাজারের বেশি। ফলস্বরূপ নতুন করে বাড়ছে উদ্বেগ।

করোনা গ্রাসে রাজস্থান, অক্সিজেন-ওষুধের সঙ্কট মেটাতে দিল্লির দ্বারস্থ অশোক গেহলট

এদিকে অক্সিজেন-বেডের সঙ্কটকের পাশাপাশি ভেন্টিলেটর, করোনা জীবনদায়ী ওষুধের ভাঁড়ারও কার্যত শেষের পথে বলে জানা যাচ্ছে। এদিকে ওষুধের ঘাটতি মেটাতে ইতিমধ্যেই দিল্লির কাছেও দরবার করেছে রাজস্থান সরকার। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নির্দেশে ইতিমধ্যে রাজধানীতে পৌঁছেছেন রাজস্থানের তিন মন্ত্রী। মঙ্গলবার এই তিন মন্ত্রী প্রথমে লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে তাঁর দিল্লির বাসভবনে সাক্ষাৎ করেন বলে জানা যায়। ওই বৈঠকেই চাহিদা অনুযায়ী রাজস্থানে অক্সিজেন ও ওষুধের সরবরাহ অনুরোধ করেন তাঁরা।

লোকসভা স্পিকারের সাথে দেখা করার পরে, গহলোট সরকারের তিন মন্ত্রী কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী মনসুখ মন্দাভিয়ার সাথে একটা ছোট বৈঠক সারেন বলেও জানা যায়। এই সভা চলাকালীন রাজ্যে করোনার ক্রমবর্ধমান সংক্রমণের পরিপ্রেক্ষিতে রেমেডেসিভির এবং টসিলিজুমাবের ঘাটতি নিয়েও প্রকৃত তথ্য তুলে ধরা হয়। যদিও মনসুখ মন্দাভিয়ার তরফে সঙ্কট মেটাতে যত দ্রুত সম্ভব পাশে দাঁড়ানোরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও এদিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল, নীতিন গড়করি, ডাঃ হর্ষ বর্ধনের সাথে দেখা করারও কথা রয়েছে রাজস্থানের তিন মন্ত্রীর। দেখা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের সঙ্গেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+