গেরুয়া দূর্গ রাজস্থানে জয়ধ্বজা কংগ্রেসের! কপালে ভাঁজ বিজেপি সরকারের

বিজেপি-র আঁতুর ঘর রাজস্থানে এবার বড় ধাক্কার মুখে বসুন্ধরা রাজে সরকার। সেরাজ্যের আজমেঢ়, আলওয়ার, মন্দালগড়ে উপনির্বাচনে শক্ত ঘাঁটি গাড়তে শুরু করে দিয়েছে কংগ্রেস।

বিজেপি-র আঁতুর ঘর রাজস্থানে এবার বড় ধাক্কার মুখে বসুন্ধরা রাজে সরকার। সেরাজ্যের আজমেঢ়, আলওয়ার, মন্দালগড়ে উপনির্বাচনে শক্ত ঘাঁটি গাড়তে শুরু করে দিয়েছে কংগ্রেস। সকাল থেকে নির্বাচনের ফলাফলের ট্রেন্ড তেমনটাই বলছে। যদিও সকালের দিকে এই উপনির্বাচনে ২ টি আসনে কংগ্রেসের এগিয়ে থাকাক খবর মেলে, তবে পরবর্তীকালে দিন গড়াবার সঙ্গে সঙ্গেই ছবিটা পাল্টাতে শুরু করে।

গেরুয়া দূর্গ রাজস্থানে জয়ধ্বজা কংগ্রেসের! কপালে ভাঁজ বিজেপি সরকারের

রাজস্থানের বিভিন্ন অংশে এই মুহুর্তে জয়ের পতাকা উড়িয়ে উৎসব উদযাপনে ব্যস্ত কংগ্রেস কর্মীরা। আজমেঢ় , আলওয়াড়, মন্দারগড় ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে রাজস্থানের সচিন পাইলটের নেতৃত্বাধিন কংগ্রেস। মন্দালগড়ে অবশ্য বিজেপি প্রার্থী শক্তি সিং হদার সঙ্গে টানটান লড়াই হলেও শেষ হাসি হাসছেন কংগ্রেসের বিবেক ধাকর। অন্যদিকে আজমেঢ় ও আলওয়াড়ে সকাল থেকেই উড়ছে তিরঙ্গা নিশান। গণনা শুরুর প্রথম থেকেই এগিয়ে ছিল কংগ্রেস।

গেরুয়া দূর্গ রাজস্থানে জয়ধ্বজা কংগ্রেসের! কপালে ভাঁজ বিজেপি সরকারের

নির্বাচনের আগে কংগ্রেসের সচিন পাইটল ও বিজেপি-র বসুন্ধরা রাজে দুজনেই বেশ মরিয়া প্রচার চালিয়েছে। তবে দেশজোড়া গেরুয়া হাওয়ার মধ্যে বিজেপি-র শক্ত ঘাঁটি রাজস্থানে থাবা বসানো মোটেও সহজ কাজ ছিল না কংগ্রেসের পক্ষে। ২০১৯ সালের লোক সভা নির্বাচনের আগে , গুজরাত বিধানসভায় কংগ্রেসের নয়া উত্থান ও রাজস্থানের এই ছোট্ট নির্বাচন হলেও , তাতে কংগ্রেসের এই জিত নিঃসন্দেহে কপালে ভাঁজ ফেলেছে গেরুয়া শিবিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+