মদ খেয়ে নাচতে গিয়ে বিয়েতে আসতে দেরি, বরকে ছেড়ে অন্যকে বিয়ে করলেন নববধূ
মদ খেয়ে নাচতে গিয়ে বিয়েতে আসতে দেরি, বরকে ছেড়ে অন্যকে বিয়ে করলেন নববধূ
রাজস্থানের চুরু জেলার এক নববধূ বিয়ের দিন বরকে বিয়ে করতে অস্বীকার করল। কারণ মদ্যপ অবস্থায় বিয়ের শোভাযাত্রায় নাচতে গিয়ে বিয়েতে আসতে একঘণ্টা দেরি হয়ে যায়। এই ঘটনাটি ঘটে রাজগড় তেহসিলের ছেলানা গ্রামে।

১৫ মে রবিবার, বর সুনীল এবং তাঁর আত্মীয়রা কনের গ্রামে আসেন। কনের বাড়িতে বিয়ের সোভাযাত্রা পৌঁছানোর কথা ছিল রাত ৯টা নাগাদ, কিন্তু বর ও তাঁর বন্ধুরা বিয়ের আনন্দে মদ খেয়ে ডিজের গানে ক্রমাগত নেচে যান, যার কারণে বিয়েতে পৌঁছতে একঘণ্টা দেরি হয়। বিয়ের সাতপাকের জন্য শুভ মুহুর্ত বা শুভ সময় ছিল ভোর ১টা ১৫ নাগাদ এবং তখনও বরের শান্ত হওয়ার কোন লক্ষণ দেখা যায়নি। বরযাত্রীর মাতাল নাচের কারণে কনের পক্ষের পাশাপাশি কনে নিজেও যথেষ্ট বিরক্ত বোধ করছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নববধূ বর ও বরযাত্রী ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কনের পক্ষ সিদ্ধান্ত নেন যে তাঁরা অন্য কারোর সঙ্গে মেয়ের বিয়ে দেবেন।
কনের পক্ষ দাবি করেছে যে বর ও তাঁর পরিবার বিয়ের রীতি সম্পর্কে উদাসীন ছিলেন এবং ভবিষ্যতেও এই মনোভাব অব্যাহত থাকবে। এদিকে, পুলিশের সঙ্গে আলোচনার পর উভয় পক্ষই বিয়ে বাতিলের কারণ হিসেবে পারিবারিক সমস্যা উল্লেখ করার সিদ্ধান্ত নেয় এবং লিখিত নিশ্চিতকরণ প্রদান করে।












Click it and Unblock the Notifications