রাজস্থানে কংগ্রেসের পাল্টা টোপে ভাঙনের আশঙ্কা! বিজেপি বিধায়কদের সরানো হল গুজরাতে
সচিন পাইলটকে রাজস্থানের কংগ্রেসের সভাপতির পর এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে বসে নেই কংগ্রেস। সরকারের স্থায়িত্বের জন্য এবার তারা বিজেপি বিধায়কদের দিকে হাত বাড়িয়েছে।
সচিন পাইলটকে রাজস্থানের কংগ্রেসের সভাপতির পর এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে বসে নেই কংগ্রেস। সরকারের স্থায়িত্বের জন্য এবার তারা বিজেপি বিধায়কদের দিকে হাত বাড়িয়েছে। সেই ভয়ে ভীত হয়ে, রাজস্থান বিজেপি এবার তাদের বেশ কিছু বিধায়ককে প্রতিবেশী গুজরাতে পাঠিয়ে দিয়েছে।

বিএসপি থেকে কংগ্রেসে যাওয়া বিধায়কদের নিয়ে শুনানি
রাজস্থানে ছয় বিএসপি বিধায়ক শিবির বদল করে কংগ্রেসে গিয়েছেন। যা নিয়ে মামলা দায়ের হয়েছে রাজস্থান হাইকোর্টে। এর শুনানি হবে ১১ অগাস্ট।

বিজেপির আশঙ্কা
সূত্রের খবর অনুযায়ী, বিজেপি আশঙ্কা করছে যদি এই ছয় বিএসপি বিধায়কের সদস্যপদ আদালত বাতিল ঘোষণা করে, তখন হাত বাড়ানো হতে পারে তাদের দলের বিধায়কদের দিকে।

বিধায়কদের সরানো হয়েছে গুজরাতে
এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ৫৬ বিজেপি বিধায়ককে উদয়পুর থেকে গুজরাতে সরানো হয়েছে। সেই তালিকায় রয়েছেন, সালুম্বার বিধায়ক অমৃতলাল মিনা, জাদলের বিধায়ক বাবুলাল খারাডি, মাভলির বিধায়ক ধরমনারায়ণ যোশী, উদয়পুর গ্রামীণের বিধায়ক ফুল সিং মিনা, গোগুণ্ডার বিধায়ক প্রতাপ গামেটি। যদিও, রাজস্থান বিধানসভায় বিরোধী নেতা তথা রাজস্থানে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়ে অবশ্য গুজরাতে যাননি।

বিধানসভার অধিবেশন শুরু ১৪ অগাস্ট
রাজস্থান বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে ১৪ অগাস্ট। এর মধ্যে অশোক গেহলট গোষ্ঠীর বিধায়কদের জয়পুরের ৫ তাঁরা হোটেল থেকে জয়লমীরের হোটেলে সরানো হয়েছে। গেহলট ক্যাবিনেট বিধানসভার অধিবেশন ডাকার জন্য ৪ বার প্রস্তাব পাঠিয়েছিল রাজ্যপাল কলরাজ মিশ্রের কাছে।












Click it and Unblock the Notifications