'জেএনইউ-য়ে প্রতিদিন ধর্ষণ হয়', ফের বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের

নয়াদিল্লি, ২৫ মে : দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় নিয়ে ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। এর আগে তিনি দাবি করেন, JNU ক্যাম্পাস থেকে প্রত্যেকদিন ৩,০০০ ব্যবহৃত কন্ডোম, ১০,০০০ সিগারেটের অংশবিশেষ, গর্ভপাতের জন্য ব্যবহৃত ৫০০ টি ইঞ্জেকশন উদ্ধার হয়।

৩০০০ কন্ডোম, ২০০০ মদের বোতল রোজ মেলে JNU চত্ত্বরে, তোপ বিজেপি বিধায়কের!

'যৌন চক্রের আড়ত' হয়ে উঠেছে জেএনইউ, অভিযোগ শিক্ষকদের একাংশের

এবারে তাঁর দাবি আরও ভয়াবহ ও বিস্ফোরক। সংবাদসংস্থা এএনআই এর রিপোর্ট অনুযায়ী তিনি দাবি করেছেন, আগে যা বলেছিলাম তাতে আমি অনড়। জেএনইউতে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটে। এই বিশ্ববিদ্যালয় অপরাধের আঁতুরঘর।

'জেএনইউ-য়ে প্রতিদিন ধর্ষণ হয়' : জ্ঞানদেব আহুজা

গত ফেব্রুয়ারি মাসে জেএনইউ-এর পড়ুয়াদের জীবনযাপন ব্যাখ্যা করতে গিয়ে জ্ঞানদেব দাবি করেন, কন্ডোম-সিগারেটের পাশাপাশি প্রত্যেকদিন ২,০০০টি করে দেশি-বিদেশি মদের বোতল, সঙ্গে মাংসের ৫০,০০০ টুকরো ছোট বড় হাড়, চিপসের ২০০০টি প্যাকেট, এবং ৪০০০ বিড়ির টুকরো প্রতিদিন উদ্ধার করা হয় কলেজ ক্যাম্পাস থেকে।

'Anti-National'সার্চ করলে গুগুল ম্যাপ নিয়ে যাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে!

কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ানরা মহিলাদের ধর্ষণ করে : কানহাইয়া কুমার

এই নিয়ে সেইসময়ে তীব্র বিতর্ক তৈরি হয়। জ্ঞানদেব আরও বলেন, "আটটার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পড়ুয়াদের অধিকাংশকে ড্রাগ নিতে দেখা যায়। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা কেউই শিশু নয়। বরং দুই সন্তানের বাবা-মা। সকালে এরা শান্তি মিছিলে অংশ নেয়, রাতে এরাই অশ্লীল নাচ নাচে।"

এখন দেখার জ্ঞানদেবের এদিনের বিতর্কিত মন্তব্যের পরে রাজনৈতিক মহলে কতোটা হইচই সৃষ্টি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+