গেহলট সরকারের প্রতি অনাস্থা আনছে বিজেপি, তাহলে কি বিজেপিতে সচিন! জল্পনা বাড়ছে রাজস্থানে

গেহলট সরকারের প্রতি অনাস্থা আনছে বিজেপি, তাহলে কি বিজেপিতে সচিন! জল্পনা বাড়ছে রাজস্থানে

রাজস্থানে অশোক গেহলট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপি। তার পর থেকে সচিন পাইলটের বিজেপিতে যোগ দানের জল্পনা নতুন করে পারদ চড়তে শুরু করেছে। যদিও পাইলটের ক্ষোভ মেটাতে হাইকমান্ড ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এদিকে বিজেপি অনাস্থা প্রস্তাবের অস্ত্রে শান দিতে শুরু করেছে।

গেহলটের বিরুদ্ধে অনাস্থা

গেহলটের বিরুদ্ধে অনাস্থা

বিধানসভা অধিবেশনের দিন যত এগিয়ে আসছে তত চড়ছে রাজস্থানের রাজনৈতিক পারদ। সূত্রের খবর ১৪ অগাস্টের বিধানসভা অধিবেশনের আগেই অশোক গেহলট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপি। বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া জানিয়েছেন শুক্রবারই এই অনাস্থা প্রস্তাব তারা পেশ করবেন।

সচিন কি বিজেপিতে

সচিন কি বিজেপিতে

রাজস্থান বিজেপির এই সিদ্ধান্ত জানার পরেই সচিন পাইলটের বিজেপিতে যোগ দানের জল্পনা বাড়তে শুরু করেছে। যদিও সচিনের ক্ষোভ নিরসনের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করেছে কংগ্রেস। অশোক গেহলটের বাসভবনে এই তিন কংগ্রেস নেতার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছেন সচিন পাইলট।

ক্ষুব্ধ সচিন

ক্ষুব্ধ সচিন

গতকালই জয়পুরে ফিরে এসেছেন কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা সচিন পাইলট। দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে এলেও অশোকের বিরুদ্ধে ক্ষোভ মেটেনি। সাংবািদক বৈঠকে তিনি বলেছেন নিজের কাজের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নই। তাঁকে যেভাবে অপদস্থ করা হয়েছে এবং যে ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছে তাতে তিনি ভীষণ ভাবে আঘাত পেয়েছেন।

আস্থা ভোটে জয় নিশ্চিত

আস্থা ভোটে জয় নিশ্চিত

এদিকে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজস্থানের রাজনৈতিক সংকট কেটে গিয়েছে। বিজেপি আর কোনওভাবেই সুবিধা করে উঠতে পারবে না। কিন্তু প্রহর যত কাটছে তত রাজনৈতিক সমীকরণ নতুন পথে এগোতে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+